ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের চীনে প্রশিক্ষণের প্রস্তাব

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ ও বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য চীনে প্রশিক্ষণের ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রোববার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রস্তাব দেন।

এ সময় উভয় দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতের শুরুতে উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। পরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

জনপ্রশাসন উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও আস্থাপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। চীন বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার। বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন, প্রশাসন ও জ্ঞান-বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বিস্তৃত হয়েছে। বাংলাদেশের টেকসই উন্নয়নে চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ। যৌথ গবেষণা, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সাংস্কৃতিক যোগাযোগ বাড়ানোর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব আরও গভীর করা সম্ভব।

সাক্ষাতে ইয়াও ওয়েন বলেন, সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদলের চীন সফরের পরিপ্রেক্ষিতে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর এই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব আরও জোরদার করতে ‘চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সোসাইটি’র উদ্যোগে বাংলাদেশে একটি সুশৃঙ্খল, সুনির্দিষ্ট ও পরিকল্পিত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় বলে মত দেন ইয়াও ওয়েন। এই ব্যবস্থায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য প্রশিক্ষণের সুযোগ থাকবে। এর মাধ্যমে দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে বলে তিনি উল্লেখ করেন।

চীনা কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের কথা উল্লেখ করে দুই দলের সহযোগিতা আরও বৃদ্ধির ওপর গুরুত্ব দেন রাষ্ট্রদূত।

সাক্ষাতে চীনের দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি
ঢাকার মিরপুরে বাড়ি দখল, মারধর ও চাঁদা দাবির এক মামলা এসআরবিকে তদন্তের দায়িত্ব দিয়েছে আদালত।
প্রথমবার মামলা তদন্তের দায়িত্ব পেল এসআরবি
গণতন্ত্র সুসংহত করতে কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক মূল্যবোধ রক্ষা ও গণতন্ত্রকে সুসংহত করতে এগিয়ে আসার জন্য কর আইনজীবীসহ দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
গণতন্ত্র সুসংহত করতে কর আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’, শঙ্কিত নই: স্বরাষ্ট্রমন্ত্রী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার মোটেই শঙ্কিত নয়। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে গুরুত্ব দিচ্ছে না সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তিনি বলেন, ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা বিচ্ছিন্ন ঘটনা। সরকার মোটেই শঙ্কিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফ্রেব্রুয়ারিতে ফিরবেন, সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে না সরকার।  আদালত আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলেও ২০ সেপ্টেম্বর লকডাউনের ঘোষণা দেয় দলটি। তার আগে রাজধানীর বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হওয়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ জানান, কুমিল্লায় শিশু অপ্রতিম হত্যাকাণ্ডে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা দোষ স্বীকার করেছেন। রামিসার ঘটনার মতোই তাদেরও দ্রুত চার্জশিট দেওয়া হবে। বিরোধী দলের লংমার্চে সরকার সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে বলেও জানান মন্ত্রী। মানববাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে গত ৮ মাসে ৩৬ শিশু লাশ উদ্ধার হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরটিভি/টিআর
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’, শঙ্কিত নই: স্বরাষ্ট্রমন্ত্রী
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান। 
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পরিবারের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
আরও পড়ুন
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই
বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও প্রসারের আহ্বান জানালেন বাংলাদেশের রাষ্ট্রদূত
শাকিলের মরদেহ ফেরত দিল বিএসএফ
সীমান্তের যুবকদের মাসব্যাপী প্রশিক্ষণ দিল বিজিবি