ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও প্রসারের আহ্বান জানালেন বাংলাদেশের রাষ্ট্রদূত

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
সৌজন্য ছবি

নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান কাঠমান্ডুর স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত ওয়ালটনের গ্লোবাল ডিস্ট্রিবিউটরস মিট অনুষ্ঠানে প্রতিযোগিতামূলক ও মানসম্পন্ন পণ্য ও সেবা বিপণনের মাধ্যমে বিদেশে ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে আরও জোরালোভাবে প্রচারের আহ্বান জানান।

শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত রহমান ওয়ালটন, এর পরিবেশক, আমদানিকারক, কর্মকর্তা, গবেষণা ও উদ্ভাবন দল এবং ব্যবস্থাপনা বিভাগকে অভিনন্দন জানান। ওয়ালটনকে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে, ওয়ালটন প্লাজার সাফল্য অর্জনকারী বিক্রয় পেশাজীবীদের স্বীকৃতি ও পুরস্কৃত করার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তাদের নিষ্ঠা ও অসাধারণ ফলাফল যথাযথ স্বীকৃতির দাবিদার।

বাংলাদেশের রাষ্ট্রদূত ২০১০ সাল থেকে নেপালে ওয়ালটনের অংশীদার হিসেবে কাজ করায় থাপা গ্রুপের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নেপালে ওয়ালটনের কার্যক্রম আরও বিস্তৃত করতে বিতরণ, বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা নেটওয়ার্ক সম্প্রসারণ, নেপালি ভোক্তাদের চাহিদা অনুযায়ী পণ্য পরিবেশন এবং স্থানীয় পরিবেশক ও খুচরা বিক্রেতাদের সঙ্গে অংশীদারত্ব আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন, এই অংশীদারত্ব বাংলাদেশ ও নেপালের দ্বিপাক্ষিক বাণিজ্য এবং জনগণের মধ্যে যোগাযোগ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ওয়ালটনের শিল্পকারখানা পরিদর্শনের তাঁর অভিজ্ঞতার কথা স্মরণ করে রাষ্ট্রদূত রহমান বলেন, প্রতিষ্ঠানটির উৎপাদন উৎকর্ষ সাধনের প্রচেষ্টা, উদ্ভাবনের প্রতি অঙ্গীকার এবং মানসম্পন্ন পণ্য সরবরাহের বিষয়সমূহ তাকে মুগ্ধ করেছে। ওয়ালটনের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কথা তুলে ধরে রাষ্ট্রদূত বলেন, উদ্ভাবন, গুণগত মান ব্যবস্থাপনা এবং আধুনিক উৎপাদন ব্যবস্থার ওপর ওয়ালটনের ভূমিকা বৈশ্বিক ইলেকট্রনিক্স শিল্পে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে। একই সঙ্গে এটি দেশের রপ্তানি পণ্যের বৈচিত্র্য আনতেও অবদান রাখছে।

নেপাল ও এর বাইরেও ব্যবসা ও বিপণন কার্যক্রম সম্প্রসারণে ওয়ালটনকে সহযোগিতা ও সহায়তা প্রদানে দূতাবাসের প্রস্তুতির কথা জানান রাষ্ট্রদূত। গ্লোবাল মিটের আয়োজনের জন্য কাঠমান্ডুকে বেছে নেওয়ায় তিনি ওয়ালটন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নেপাল বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং আন্তরিক। তিনি আরও বলেন, শতাব্দীপ্রাচীন জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ ও নেপালের সম্পর্ক অত্যন্ত দৃঢ়।

ওয়ালটনের সাফল্য অর্জনকারী বিক্রয় প্রতিনিধিদের স্বীকৃতি ও পুরস্কৃত করার উদ্যোগের অংশ হিসেবে এই গ্লোবাল ডিস্ট্রিবিউটরস মিটের আয়োজন করা হয়। অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে নির্বাচিত বিক্রয় পেশাজীবীদের নেপাল সফরে নিয়ে আসা হয়। এই সফরের উদ্দেশ্য ছিল বিক্রয় ক্ষেত্রে সাফল্যের স্বীকৃতি দেওয়া, দলগত কাজ ও পেশাগত সম্পর্ক আরও জোরদার করা এবং তাদের জন্য একটি স্মরণীয় ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা।

অনুষ্ঠানে বাংলাদেশ ও নেপালের প্রায় ৩০০ জন বিক্রয় প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, ওয়ালটন প্লাজার কার্যক্রমের ওপর উপস্থাপনা, নেপাল সফর নিয়ে ভিডিও প্রদর্শনী এবং ওয়ালটনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বক্তব্য অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মাহবুব আলম, ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জাকির।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
দেশের হোম ও পার্সোনাল কেয়ার শিল্পের বিকাশে উন্নত প্যাকেজিং, কাঁচামালের সহজলভ্যতা ও নীতিসহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন শিল্পসংশ্লিষ্টরা। তাদের মতে, পণ্যের সুরক্ষা ও গুণগত মান নিশ্চিত করা থেকে শুরু করে ব্র্যান্ডের পরিচিতি তৈরি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন—সব ক্ষেত্রেই প্যাকেজিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আধুনিক প্যাকেজিংয়ে নতুন দিগন্ত খুলছে রিমার্ক সুপার প্যাক
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
বাংলাদেশে ক্লাসিক ৩৫০-এর ৯০০০ হাজারেরও এর বেশি রাইডারের মাইলফলক উদযাপন এবং রাইডিংয়ের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে রয়্যাল এনফিল্ড বাংলাদেশ আয়োজন করেছে বিশেষ সামাজিক উদ্যোগ ‘ক্লাসিক ৩৫০ রাইড ফর স্মাইল্‌স’। 
রয়্যাল এনফিল্ডের ক্লাসিক ৩৫০ মডেলের ৯০০০+ গ্রাহকের মাইলফলক উদযাপন
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
এক হাজার দুইশো পণ্যকে পেছনে ফেলে হাড্ডাহাড্ডি লড়াই শেষে বর্ষসেরা পণ্যের মুকুট জিতেছে লিলি হুইপড শিয়া বডিওয়াশ। 
লিলি হুইপড শিয়া বডিওয়াশকে বর্ষসেরা পণ্য ঘোষণা
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি গৃহঋনকে সাধারণ মানুষের জন্য সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখার মধ্য দিয়ে সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে।
ডিবিএইচ ফাইন্যান্সের ৩০ বছর পূর্তি 
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করেছে। লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের হাত ধরে রিভারসংয়ের অ্যাস্ট্রো সিরিজের একাধিক স্মার্টফোন পর্যায়ক্রমে দেশের বাজারে উন্মোচন করা হবে। এরই ধারাবাহিকতায় আজ বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’ । অ্যাস্ট্রো ৬ একটি ‘Made in Bangladesh’ স্মার্টফোন, যা লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের নিজস্ব কারখানায় উৎপাদিত হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চি LCD ডিসপ্লে, ৮ GB পর্যন্ত Extendable RAM, ৬৪ GB ROM, ৫০০০ mAh এর ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, Fingerprint এবং Face Unlock সহ আধুনিক বিভিন্ন ফিচার।   উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO ইঞ্জিনিয়ার মো. নাহিদুল ইসলাম, রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চীফ পিপল অফিসার হাসান তৈয়ব ইমাম এবং হেড অব সেলসসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মীরা।    অনুষ্ঠানে লিনেক্স ইলেকট্রনিক্স বাংলাদেশ লিমিটেডের COO বলেন, নিজস্ব কারখানায় রিভারসং অ্যাস্ট্রো ৬ উৎপাদন করতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশে স্মার্টফোন উৎপাদনের সক্ষমতা আরও শক্তিশালী করতে লিনেক্স ইলেকট্রনিক্স ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। তিনি আরও বলেন, আমাদের নিজস্ব SMT সুবিধা, ল্যাবরেটরি এবং PCBA, চার্জার ও ব্যাটারি উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক মানের কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে আমরা Made in Bangladesh স্মার্টফোন বাজারজাত করছি। ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন সহজলভ্য করার লক্ষ্য রয়েছে। রিভারসং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, রিভারসং একটি আন্তর্জাতিক ব্র্যান্ড এবং বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কার্যক্রম রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশেও আমরা স্মার্টফোন নিয়ে এসেছি। বাংলাদেশের মানুষের ক্রয়ক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন বাজারজাত করাই আমাদের লক্ষ্য। তিনি জানান, অ্যাস্ট্রো সিরিজের আরও বেশ কয়েকটি মডেল শিগগিরই বাংলাদেশের বাজারে আসবে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চ স্পেসিফিকেশনের স্মার্টফোন ও গেমিং ফোন বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশে রিভারসংয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, স্থানীয় উৎপাদন এবং নতুন স্মার্টফোন লাইনআপ নিয়ে আলোচনা করা হয়। বর্ণিল এই আয়োজনে চীন থেকে আসা রিভারসংয়ের একটি প্রকৌশলী দলও উপস্থিত ছিল। তারা উদ্বোধনী অনুষ্ঠানের উদযাপনে অংশ নেওয়ার পাশাপাশি রিভারসং অ্যাস্ট্রো ৬-এর প্রযুক্তি ও উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন এবং ফোনটির মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।  এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সালহা খানম নাদিয়া। তিনি রিভারসংয়ের বাংলাদেশে যাত্রা শুরুর এই আয়োজনে অংশ নেন। সবশেষে একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। আরটিভি/এসআর
লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
আরও পড়ুন
চাকরি দিচ্ছে ওয়ালটন, বয়স ২৩ হলেই আবেদনের সুযোগ  
ওয়ালটনে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা
একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরি, বয়স ২২ হলেই করা যাবে আবেদন
একাধিক সুবিধাসহ ওয়ালটনে চাকরি, বয়স ৩০ হলেই করা যাবে আবেদন