ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজ (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৫টায় তার এই ভাষণ দেওয়ার কথা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দ্বিতীয় দিনের কার্যক্রম নিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আবেগ ও অনুভূতিকে ধারণ করে প্রধানমন্ত্রী বাংলায় জাতির বার্তা বিশ্বমঞ্চে তুলে ধরবেন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও জানানো হয়েছিল, প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে বাংলাদেশের বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরবেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের এই অধিবেশনে তারেক রহমানের ভাষণকে তার পরিবারের জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্বের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, এর আগে তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সেই ধারাবাহিকতায় তারেক রহমান জাতিসংঘের মঞ্চে বাংলাদেশের কথা তুলে ধরবেন।

প্রধানমন্ত্রীর এবারের ভাষণে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় স্থান পাবে বলে সরকারি সূত্র জানিয়েছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতি, আইনের শাসন, জবাবদিহিতা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা।

এছাড়া যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য, রোহিঙ্গা সংকট, আধুনিক প্রযুক্তির ন্যায়সংগত ব্যবহার এবং বহুপাক্ষিক ব্যবস্থার সংস্কারের বিষয়ও গুরুত্ব পেতে পারে বলে জানানো হয়েছে।

ভাষণের আগের দিন বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটবিষয়ক উচ্চপর্যায়ের কমিটির বৈঠকেও অংশ নেন। ওই বৈঠকে তিনি সংকটের মূল কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানের দিকে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে আজকের ভাষণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো এই আন্তর্জাতিক মঞ্চে সরকারপ্রধান হিসেবে বক্তব্য দেবেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। সম্প্রতি বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জ পার্ক সংলগ্ন আপ-র‌্যাম্পের নির্মাণকাজ
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পান্থকুঞ্জের আপ-র‍্যাম্প চালু নিয়ে নতুন নির্দেশনা 
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের বিশেষ বিজ্ঞপ্তি
সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মোটরসাইকেল ও গাড়ি চালকদের ১২টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। 
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
সরকারি ব্যয় কমানোর পাশাপাশি মাঠপর্যায়ে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘ফ্র্যাঞ্চাইজি ও লেটার রাইটার মডিউল’ চালু করছে ডাক বিভাগ।
ডাক বিভাগের ফ্র্যাঞ্চাইজি মডেলে ব্যয় কমিয়ে কর্মসংস্থানের নতুন উদ্যোগ
পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে অপ্রচলিত বাজারের গুরুত্ব ক্রমেই বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের আগস্টে এসব বাজারে তৈরি পোশাক রপ্তানি রেকর্ড ৬৪২ দশমিক ৯৩ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা এক মাসে এ খাতে সর্বোচ্চ রপ্তানি।
পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড
আরও পড়ুন
জাতিসংঘের সামনে প্রধানমন্ত্রীর দেখা পেলেন বগুড়ার রুশমী, উচ্ছ্বসিত শিক্ষক
মঞ্চ একই, সময় আলাদা: জাতিসংঘে বাংলাদেশের কণ্ঠস্বর
জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন আজ
ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর