ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণের জন্য রাষ্ট্রপতির অভিনন্দন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পিএম
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ ও দিকনির্দেশনামূলক ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রীর এই ভাষণে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জনগণের আকাঙ্ক্ষা এবং বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে দেশের সুনির্দিষ্ট অবস্থান স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই ভাষণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও মর্যাদাকে আরও শক্তিশালী করবে।

অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদের অবসান ঘটানোর পর দেশে গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার অঙ্গীকার অত্যন্ত দক্ষতার সঙ্গে বিশ্বমঞ্চে তুলে ধরা হয়েছে। দেশের পুনর্গঠনে সরকারের ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশলের কথাও ভাষণে প্রাধান্য পেয়েছে।

রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিশ্বশান্তি, বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক মুদ্রাস্ফীতির মতো বৈশ্বিক ইস্যুগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। একই সঙ্গে সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিশ্বশান্তি প্রতিষ্ঠার যে আহ্বান তিনি জানিয়েছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এতে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের ইচ্ছা প্রতিফলিত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর একই পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমানের বিশ্বমঞ্চে ভাষণ দেওয়াকে তিনি জাতির জন্য এক ঐতিহাসিক গৌরব হিসেবে বর্ণনা করেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আগামী অক্টোবরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা কয়েক দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে।
সামনে লম্বা ছুটির সুযোগ, পাবেন না যারা
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
তবে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য নয়।
আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের (সোশ্যাল মিডিয়া) দ্রুত বিকাশের সুফল যেন বিশ্বজুড়ে ইতিবাচকভাবে কাজে লাগানো যায়, সে জন্য জাতিসংঘের একটি কার্যকর নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে দেওয়া ভাষণে দেশের সব সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতিসংঘে ‘ইউনিভারসাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
জনগণের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র কখনও শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী
এআই ও সোশ্যাল মিডিয়া নিয়ে জাতিসংঘের কার্যকর নীতিমালা চাইলেন প্রধানমন্ত্রী 
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব
রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে