ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ এএম
নির্বাচন ভবনের পুরোনো ছবি

ঠাকুরগাঁও-১ শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঠাকুরগাঁও-১ আসনের পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। উক্ত নির্বাচনে ভোটদানে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ৩ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার থেকে আপিল দায়েরের সময় শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) তফসিল অনুযায়ী, আগামী ৪ অক্টোবর পর্যন্ত আপিল দায়ের করা যাবে।

অন্যদিকে আগামী ৬ অক্টোবর আপিল নিষ্পত্তি করা হবে। এ ছাড়া ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনে ভোটগ্রহণ হবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। তবে, সম্প্রতি নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে এ আসনের মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে।

উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে সমবেত বিশ্বনেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অনানুষ্ঠানিক ও সংক্ষিপ্ত আলাপচারিতায় অংশ নেন।
জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন।
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির মৃত্যুবার্ষিকী আজ
সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাতা প্রয়াত মেজর এ গনির ৬৯তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি একজন কিংবদন্তি জননেতা ছিলেন যার কীর্তি এখনও নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে।
ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর এ গণির মৃত্যুবার্ষিকী আজ
রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বাংলাদেশে বর্তমানে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে এবং দীর্ঘদিন ধরে এই বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
রোহিঙ্গাদের কারণে বড় চাপে বাংলাদেশের অর্থনীতি: স্বরাষ্ট্রমন্ত্রী 
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
বুধবার (১১ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
আরও পড়ুন
শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল ঘিরে বিক্ষোভের ডাক জামায়াতের
আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পরিবেশ সুষ্ঠু রয়েছে, অনিয়মের অভিযোগ পায়নি ইসি