ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

দর্শনার্থীদের সচিবালয়ে ঢুকতে ওটিপি বাধ্যতামূলক করল মন্ত্রণালয়

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:১৩ এএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) যাচাই বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. তোফায়েল হোসেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সম্প্রতি যথাযথ প্রবেশ পাস বা অনুমতিপত্র ছাড়াই দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশের প্রবণতা বাড়ছে। অনুমোদন ছাড়া এ ধরনের প্রবেশ সচিবালয়ের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় ঝুঁকি তৈরি করতে পারে। পাশাপাশি এর ফলে সরকারি দাপ্তরিক কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কাও রয়েছে। এ পরিস্থিতিতে সচিবালয়ে আগত প্রত্যেক দর্শনার্থীর প্রবেশের আগে যথাযথভাবে ওটিপি যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই সম্পন্ন হওয়ার পরই দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিরাপত্তা জোরদার এবং অনুমোদনহীন প্রবেশ নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।
দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির পেশাদারত্বের সঙ্গে মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন / পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো
ঠাকুরগাঁও-১ শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো
প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হবে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি
পাসপোর্ট হারালে কড়াকড়ি, জেনে নিন নতুন নিয়ম
ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত
বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম