ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

দেশের সব জেলায় পুলিশের নতুন টিম গঠনের নির্দেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম
প্রতীকী ছবি

আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত সাড়া দিতে দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

বুধবার (৩০ সেপ্টেম্বর) পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শাহজাদা মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠিটি সব জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট ইউনিটে পাঠানো হয়েছে। জেলা পুলিশের তত্ত্বাবধানে বিভিন্ন বিশেষায়িত পুলিশ ইউনিটের সদস্যদের সমন্বয়ে এসব টিম গঠন করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হলে তা মোকাবিলা এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত সাড়া দেওয়ার জন্য প্রতিটি জেলায় কিউআরটি গঠন করতে হবে। এই টিমে জেলা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কিউআরটি সদস্যদের অংশগ্রহণে নিয়মিতভাবে মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়ার আয়োজন করতে হবে। এর মাধ্যমে জরুরি পরিস্থিতিতে বিভিন্ন ইউনিটের সদস্যদের সমন্বিতভাবে দ্রুত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি এসব অভিযান ও মহড়ায় অংশ নেওয়া কর্মকর্তা ও ফোর্সের পরিসংখ্যান এবং উদ্ধার ও আটকের তথ্য জরুরি ভিত্তিতে পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে বলা হয়েছে।

চিঠির কার্যার্থে সব জেলার পুলিশ সুপারকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া এপিবিএন, শিল্প পুলিশ, পিবিআই, হাইওয়ে পুলিশ, টুরিস্ট পুলিশ, রেলওয়ে পুলিশ, নৌ পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিট ও সংশ্লিষ্ট রেঞ্জের কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। সব মিলিয়ে জেলা পর্যায়ে বিচ্ছিন্নভাবে থাকা পুলিশের বিভিন্ন ইউনিটকে একত্র করে জরুরি মুহূর্তে দ্রুত মাঠে নামানোর একটি কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রহমান।
ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
দর্শনার্থীদের সচিবালয়ে ঢুকতে ওটিপি বাধ্যতামূলক করল মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য একবার ব্যবহারযোগ্য পাসওয়ার্ড (ওটিপি) যাচাই বাধ্যতামূলক করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
দর্শনার্থীদের সচিবালয়ে ঢুকতে ওটিপি বাধ্যতামূলক করল মন্ত্রণালয়
মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির পেশাদারত্বের সঙ্গে মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে সেবা প্রদানের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মানবিকতা ও সেবার মনোভাব নিয়ে জনগণকে পুলিশি সেবা দিতে হবে: আইজিপি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন / পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো
ঠাকুরগাঁও-১ শূন্য আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন কার্যক্রম ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ অক্টোবরের পরিবর্তে ৩ অক্টোবর পর্যন্ত উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
পোস্টাল ভোটিং নিবন্ধন কার্যক্রমের সময় কমলো
প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির
বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
প্রবীণদের জন্য স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা পুনর্বিবেচনার আহ্বান রাষ্ট্রপতির
আরও পড়ুন
বারবার ‘ফাঁকি’ দিলেও এবার আর ‘রক্ষা হলো না’ আ.লীগ নেতার
আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অভিযানের জন্য প্রস্তুত পুলিশ
ঢাকায় পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন
পুলিশি সেবা এখন হাতের মুঠোয়, ঘরে বসেই করা যাচ্ছে জিডি