ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

খেলাধুলার মাধ্যমে সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি: সংগৃহীত

খেলাধুলার প্রসার ও সুস্থ সংস্কৃতির চর্চার মাধ্যমে তরুণ সমাজকে সুসংগঠিত করে একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

শনিবার (৩ অক্টোবর) দিনাজপুর সরকারি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দল-মত–নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। খেলাধুলার সুস্থ পরিবেশ তৈরি করা গেলে তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে।

ক্রীড়া খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্রীড়াবিদদের পেশাগত স্বীকৃতির অংশ হিসেবে ইতিমধ্যে ৩০০ জন খেলোয়াড়কে ক্রীড়া ভাতা দেওয়া হয়েছে। চলতি মাসের শেষ নাগাদ আরও খেলোয়াড় ও কোচকে এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচিত ৩০৬ জন উদীয়মান ও প্রতিভাবান অ্যাথলেট বর্তমানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণ নিচ্ছেন।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে আমিনুল হক বলেন, সারাদেশে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা এবং প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে মন্ত্রণালয় কাজ করছে। স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন প্রতিভা অন্বেষণের জন্য দিনাজপুর বিকেএসপিকে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে।

যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে বর্তমানে ৮৩টি ট্রেডে যুগোপযোগী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে তরুণদের দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গত ছয় মাসে ফ্রিল্যান্সিং খাত থেকে ৩৪ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়েছে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, সরকারের ‘আর্ন’ প্রকল্পের মাধ্যমে দেশের ৯ লাখ যুব ও যুব নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনাজপুরের ১০টি উপজেলাতেও এ প্রকল্প পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
ব্রাজিল-ভারত ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ঢাকার ধামরাইয়ে আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বৃহস্পতিবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
কোন কোন স্যাটেলাইট চ্যানেল আজ (বুধবার) কোন কোন খেলা দেখাবে, তা একনজরে দেখে নিন।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
প্রতিটি উপজেলায় স্টেডিয়াম, ইউনিয়নে খেলার মাঠ তৈরি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
প্রতিটি ইউনিয়নে মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাথে ফুটসাল খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী