ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সাথে ফুটসাল খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মালয়েশিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ পিএম
প্রবাসী বাংলাদেশিদের সাথে ফুটসাল খেললেন ক্রীড়া প্রতিমন্ত্রী। ছবি: আরটিভি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসির বিপক্ষে ম্যাচ খেলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তার সফরসঙ্গীরা। এই ম্যাচে অংশ নিয়েছিলেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান ও এনএসসির পরিচাল জাহেদ পারভেজ চৌধুরীও।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২ টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল ইনডোর স্টেডিয়ামে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত খেলা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমিনুল হক। প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলের পক্ষে প্রথম গোলটি করেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম নিজেই এবং ৩-১ গোলে জয়ী হয়েছে ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দল।

এসময় আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার রাফিজ রহমান রাসেল, মো. সাইফুদ্দিন, আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম, বাপ্পী কুমার দাসসহ আরও অনেকে।

ম্যাচ শেষে আমিনুল হক বলেন, ইতোমধ্যে আমরা জাতীয় পর্যায়ে ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত।

আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব। 'আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে যেমন ভালো থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও বের হওয়ার সম্ভবনা রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
হিরনের বড় ভাই মো. খোকন মিয়া জানান, সোমবার বিকেলে বাগানে কাজ করার সময় হিরনের ওপর বজ্রপাত হয়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে পরিবারের সদস্যদের ফোন করে বিষয়টি জানান। বর্তমানে হিরনের মরদেহ দেশে আনার জন্য সহকর্মীরা চেষ্টা করছেন।
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের জন্য এই বিশেষ সতর্কবার্তা দেয় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
বিয়ের আশ্বাস দিয়ে এক নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. বাহার নামে এক প্রবাসী যুবকের বিরুদ্ধে।
বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে যান বাহার, অতঃপর...
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আবাসিক ছাত্রাবাস ‘ইসলামিক মিশন সিটি’ পরিদর্শন করেছেন মিশরে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে।
আল-আজহারে কাঁঠালগাছ রোপণ করলেন বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ইলিশ উৎসব। এতে ঢাকা থেকে প্রকাশিত ‘অ্যা ফিস কলড ইলিশ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।
দিল্লির ইলিশ উৎসবে বাংলাদেশের ‘জয়গান’
আরও পড়ুন
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
সেমিফাইনালে উঠল বাংলাদেশ
মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি যুবকের মৃত্যু
বন্ধুর বিয়েতে বাংলাদেশে এসে মুগ্ধ ৪ মালয়েশীয় নাগরিক