ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

আগে ফ্যাসিস্টদের বিচার, এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পিকার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘মহাসংলাপ : ন্যায়বিচার, জবাবদিহিতা ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক অধিবেশনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

বাংলাদেশে জুলাই-আগস্টের গণহত্যার রূপকার ও ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করার পরেই কেবল জাতীয় পুনর্মিলনের কথা বিবেচনা করা হতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর ‘মহাসংলাপ : ন্যায়বিচার, জবাবদিহিতা ও জাতীয় পুনর্মিলন’ শীর্ষক অধিবেশনে এমন মন্তব্য করেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, বিশ্বজুড়ে জাতীয় পুনর্মিলন প্রক্রিয়া ব্যর্থ হওয়ার প্রধান কারণ হলো রাষ্ট্রীয় সহিংসতায় জড়িতদের আইনি পরিণতি থেকে আড়াল করার অপচেষ্টা। বাংলাদেশে আর যেন কেউ কোনোদিন স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করতে না পারে, সেজন্য বিচারিক ও রাজনৈতিক কাঠামোগুলোকে নতুন করে গড়ে তুলতে হবে।

এসময় এসব প্রতিষ্ঠানকে শাসকদের ক্ষমতার হাতিয়ার না বানিয়ে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত করার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৫ আগস্টের অভ্যুত্থানকে কেবল একটি সরকার পরিবর্তনের ঘটনা হিসেবে দেখতে নারাজি জানিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর এক মৌলিক পুনঃসংজ্ঞায়ন। দীর্ঘ সময় ধরে আইনের শাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং জনগণের নাগরিক স্বাধীনতা দমন করা একটি স্বৈরাচারী ব্যবস্থাকে দেশের মানুষ রাজপথে নেমে একজোট হয়ে প্রত্যাখ্যান করেছে। তারা লড়াই করেছিল গণতান্ত্রিক মর্যাদা ও নিজেদের মৌলিক অধিকার পুনরুদ্ধারের জন্য।

ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শাসনের সঙ্গে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ডেপুটি স্পিকার বলেন, রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পিতভাবে জনগণের বিরুদ্ধে ব্যবহারকারীরা দেশের রাজনৈতিক ভবিষ্যতের অংশ হওয়ার যোগ্যতা চিরতরে হারিয়ে ফেলেছে। রাজপথে যে চড়া মূল্য ও রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সে কথা স্মরণ রেখে এমন এক জবাবদিহিমূলক শাসনকাঠামো তৈরি করবো আমরা, যা যেকোনো স্বৈরতান্ত্রিক উচ্চাকাঙ্ক্ষাকে চিরতরে নস্যাৎ করে দেবে।

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বিচারহীনতার রাজনীতির সংস্কৃতি শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন ডেপুটি স্পিকার। বর্তমান সরকার জনগণের সুস্পষ্ট ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশ্বাস দেন, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং জুলাই-আগস্টে ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা হবে।

তিন দিনব্যাপী ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’-এর সমাপনী দিনে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সেশনে ডেপুটি স্পিকারের পাশাপাশি দেশি-বিদেশি বিশিষ্ট গবেষক ও চিন্তাবিদরা অংশ নেন। এতে আরও বক্তব্য রাখেন নিউ এইজ পত্রিকার সম্পাদক নুরুল কবীর, ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়া স্টাডিজ সেন্টারের অধ্যাপক করোরি সিং, দক্ষিণ আফ্রিকার উইটস বিশ্ববিদ্যালয়ের গবেষক মাদালিতসো জিলিলো ফিরি এবং কলম্বিয়ার সেন্টার ফর পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের নির্বাহী পরিচালক নিকি সিঙ্গার।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন
গ্রিড বিপর্যয়ের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় নির্ধারণে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি
গ্রিড বিপর্যয়ের কারণ অনুসন্ধানে ৫ সদস্যের কমিটি গঠন
নারায়ণগঞ্জে শ্রমজীবী নারীদের জন্য তৈরি হয়েছে সরকারি আধুনিক হোস্টেল
দেশের অসহায় ও সুবিধাবঞ্চিসহ বিভিন্ন পর্যায়ের নারীরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাবলম্বী হয়ে উঠছেন। আর এতে দেশের অর্থনীতিও সচল হচ্ছে।
নারায়ণগঞ্জে শ্রমজীবী নারীদের জন্য তৈরি হয়েছে সরকারি আধুনিক হোস্টেল
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
ঢাকা থেকে পর্যটন নগরী কক্সবাজার রুটে ভ্রমণপিপাসু যাত্রীদের জন্য ট্রেনের ভাড়া মাত্র ৬৮৫ টাকা নির্ধারণ করে দিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
ঢাকা-কক্সবাজার ট্রেনের নতুন ভাড়া নির্ধারণ
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
শিক্ষাজীবন শেষ করেই একজন শিক্ষার্থী যাতে চাকরি পেতে পারে, সেই লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
শিক্ষাজীবন শেষে চাকরি নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
বাংলাদেশের শিপিং খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মার্সক
নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে শিপিং খাতে বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছেন ড্যানিশ শিপিং ও লজিস্টিকস প্রতিষ্ঠান মার্সক লাইন।
বাংলাদেশের শিপিং খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহী মার্সক
আরও পড়ুন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা
গত ১৭ বছরে স্বাস্থ্য খাতকে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার: স্বাস্থ্যমন্ত্রী
সরকারি কর্মসূচিতে দুর্নীতির তথ্য দিলেই মিলবে ৩০ হাজার ডলার!
দুর্গাপুর ও কলমাকান্দাকে পর্যটন নগরী করতে চাই: ডেপুটি স্পিকার