ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পিএম
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় বলাকায় সাংবাদিকদের প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে তথ্য সংগ্রহের জন্য সেখানে যাওয়া সাংবাদিকদের নিরাপত্তাকর্মীরা ফিরিয়ে দিচ্ছেন। বিমানের জনসংযোগ কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাইজার সোহেল আহমেদের নির্দেশেই সাংবাদিকদের প্রবেশে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মহিউদ্দিন আহমেদ বলেন, এমডি স্যার নির্দেশ দিয়েছেন, আগামী দুই দিন কোনো সাংবাদিককে যাতে ভেতরে আসতে না দিই। তিনি সাংবাদিকদের দুই দিন অপেক্ষা করার অনুরোধ করেন।

সকাল থেকে বলাকার ফটকে যাওয়া কয়েকজন সাংবাদিক জানান, তথ্য সংগ্রহের জন্য ভেতরে ঢুকতে চাইলে নিরাপত্তাকর্মীরা তাদের প্রবেশের অনুমতি নেই বলে জানিয়ে দেন। পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে দেখা না করেই তাদের ফিরে আসতে হয়।

সাংবাদিকদের প্রবেশে এমন নিষেধাজ্ঞার কারণ অবশ্য জানানো হয়নি। বিমান বাংলাদেশ এয়ারলাইনস একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হওয়ায় এর কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে মনে করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।

কী কারণে সাংবাদিকদের জন্য দুই দিনের এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সে বিষয়ে বিমানের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন
জাপান থেকে দেশে ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর ফ্লাইটে ত্রুটির ঘটনা তদন্তে কমিটি গঠন
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান
বাংলাদেশ থেকে জাপান বছরে ১ লাখ কর্মী নেবে বলে একটি খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে । তবে, এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছে জাপান সরকার।
বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার বিষয়ে যা বলছে জাপান
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব / অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী
জাপানের নারিতা বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন করতে পারেনি প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি ৩৭৭। এ অবস্থায় চাইলে অন্য বিমানে দেশে ফিরতে পারতেন প্রধানমন্ত্রী।
অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী
বাংলাদেশের জন্য এলডিসি উত্তরণের সময় বাড়িয়ে দিলো জাতিসংঘ
বাংলাদেশ সরকারকে জাতীয় অগ্রাধিকার এবং উত্তরণ প্রক্রিয়ার কারণে জীবিকার ঝুঁকিতে থাকা মানুষের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বিত ও সুনিশ্চিত সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। 
বাংলাদেশের জন্য এলডিসি উত্তরণের সময় বাড়িয়ে দিলো জাতিসংঘ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চার দিনের জাপান সফর শেষে দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
আরও পড়ুন
অন্য বিমানে ফেরার সুযোগ থাকলেও সফরসঙ্গীদের ছেড়ে যাননি প্রধানমন্ত্রী
১ মার্চ থেকে বিমানের ম্যানচেস্টারগামী ফ্লাইট বন্ধ