
আমদানি নির্ভর জ্বালানির ওপর চাপ কমিয়ে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়াতে চায় সরকার। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারাদেশে সৌরবিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ চাহিদার বড় একটি অংশ পূরণের পরিকল্পনার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন সোলার ইকোসিস্টেমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ সৌরবিদ্যুতের মাধ্যমে পূরণ করার উদ্যোগ নেওয়া হবে।
অর্থমন্ত্রী জানান, যারা নিজেদের বাড়ির ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে চান, তাদের সহযোগিতা করবে সরকার। এর মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, সৌরবিদ্যুৎ দিয়ে শুধু বাতি জ্বালানোই নয়, ফ্রিজ, টেলিভিশন ও ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক যন্ত্রপাতিও চালানো সম্ভব। সৌরবিদ্যুতের ব্যবহার বাড়লে আমদানি ব্যয় কমানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও ভূমিকা রাখবে।
আরটিভি/এসআর




