
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব সভায় ওঠার কথা রয়েছে।
সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানান, বর্তমান সরকারের মেয়াদে আগারগাঁও পুরাতন বাণিজ্যমেলার মাঠে সচিবালয় স্থানান্তর করা হবে।
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জানিয়েছিলেন, সচিবালয় স্থানান্তরের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় প্রাথমিক যাচাই-বাছাই ও প্রস্তুতিমূলক কাজ চলছে, যা অনুমোদনের জন্য আগামী মন্ত্রিসভার বৈঠকে উঠবে। মন্ত্রিসভা এ বিষয়ে সিদ্ধান্ত দিলে স্থানান্তরের মূল কার্যক্রম শুরু হবে।
আরটিভি/ এসকেডি


