ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে অগ্রগতির লক্ষ্যে তুরস্কের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ। আসন্ন কপ-৩১ জলবায়ু সম্মেলনে দুই দেশের অংশগ্রহণের প্রস্তুতির মধ্যে এ গুরুত্বারোপ করা হলো।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

রোববার (১৮ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। এসময় প্রতিমন্ত্রী তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ করেন।

বৈঠকে রাষ্ট্রদূত আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) ৩১তম সম্মেলন (কপ-৩১) আয়োজনের প্রস্তুতি সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

তিনি আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় বিশ্বনেতাদের সম্মেলনের বিষয়েও উল্লেখ করেন এবং এতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।

শামা ওবায়েদ ইসলাম কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ককে অভিনন্দন জানান। তিনি রাষ্ট্রদূতকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও তুরস্কের নেতাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে অগ্রগতির জন্য দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
শুষ্ক মৌসুমে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে ফায়ার সার্ভিসের ১৩ নির্দেশনা
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
সরকারের মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের প্রচলিত ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে অর্থ বিভাগ। 
সরকারি কর্মচারীদের ভাতা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ 
এসময় সৌদি আরবে যাওয়া বাংলাদেশিদেরকে দেশটির আইন সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানালেন এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ 
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো, ভর্তুকির চাপ হ্রাস, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ প্রণয়ন করেছে বিদ্যুৎ বিভাগ।
সৌরবিদ্যুৎ স্থাপনে বিশেষ অধ্যাদেশের খসড়া অনুমোদন
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় বাংলাদেশ
মাতৃ ও শিশুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, কিশোরীদের ক্ষমতায়ন, শিশুসুরক্ষা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে ইউনিসেফের সঙ্গে আরও কার্যকর ও ফলাফলভিত্তিক অংশীদারিত্ব গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ।
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় বাংলাদেশ
আরও পড়ুন
নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় বাংলাদেশ
‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’