ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

এই পার্টির ভবিষ্যৎ জিরো: ইশরাক হোসেন

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা বিএনপি নেতা ইশরাক হোসেন এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করে ফেসবুকে এক বিস্ফোরক বার্তা দিয়েছেন।

তার বিরুদ্ধে নাহিদ ইসলামের আনা ‘ফৌজদারি অপরাধ’-এর অভিযোগের জবাবে তিনি মন্তব্য করেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার নামে এরা আসলে ‘ঘোড়ার ডিমের রাজনীতি’ করছে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এ প্রতিক্রিয়া জানান ইশরাক হোসেন। এর আগে এদিন বিকেলে বাড্ডায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেছিলেন যে ইশরাক ফৌজদারি অপরাধ করেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

নাহিদ ইসলামের বক্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে ইশরাক ফেসবুকে লেখেন, ‘জনাব নাহিদ ইসলামকে একটু হলেও নতুন বন্দোবস্তের ধারক ভাবতাম। আমার প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে সে মাদকের মহামারী ও এর প্রতিকার সম্পর্কে ০% কথা বলে ১০০% আমার ফৌজদারি অপরাধ খুঁজে বের করার পরামর্শ দিল। তাহলে নাকি আইনের শাসন প্রতিষ্ঠা পাবে ইত্যাদি। আগে মাদকের ইস্যুটা অ্যাড্রেস করলে ভালো হতো না? তারপরে আমারে ফাঁসি ঝুলাইতি।’

তরুণ প্রজন্মকে উদ্দেশ করে হতাশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘দুঃখিত জেন-জি, কোনো নতুন বন্দোবস্ত এদের মাধ্যমে পাচ্ছেন না।’ এ সময় এক তরুণের ফোন পাওয়ার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, বহু মানুষ মাদকের ভয়াল আগ্রাসনের বিরুদ্ধে তার উদ্যোগকে সমর্থন জানাচ্ছে।

এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করে সাবেক এই প্রতিমন্ত্রী লেখেন, ‘এই পার্টির ভবিষ্যৎ ০। মাদক নির্মূল করতে গিয়ে ফৌজদারি মামলা খেয়ে আসতে হবে, তাও বৈধ উপায়ে, আইন প্রণেতা হয়ে, পুলিশ সাথে করে নিয়ে যাওয়ার পর।’

নাহিদ ইসলামকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইশরাক বলেন, ‘নাহিদকে বলবো কোনও ফাঁকফোকর দিয়ে ফৌজদারি অপরাধ বের করে একটা মামলা করে দেন আমার নামে। আমি নিজে গিয়ে সারেন্ডার করে জেলে চলে যাবো। আইনের শাসন প্রতিষ্ঠা বলে কথা!!!! এইভাবে ঘোড়ার ডিম রাজনীতি এরা করে যাবে। কিছুই পরিবর্তন করতে পারবে না।’

মাদক নির্মূলে প্রচলিত নিয়মের বাইরে গিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে স্ট্যাটাসের শেষাংশে ইশরাক হোসেন লেখেন, ‘অন্য স্টাইলে প্রতিকার করতে হবে। যেমন কুকুর তেমন মুগুর। শীঘ্রই আসিতেছে। বড় ডিলার/বিক্রেতারা অপেক্ষা কর।’

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুর যাওয়ার পথে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
‘প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের’
দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
‘প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের’
প্রবাসীদের সেবায় শাহজালালে যুক্ত হলো ১৫০ নতুন ট্রলি
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের সুবিধার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রবাসীদের সেবায় শাহজালালে যুক্ত হলো ১৫০ নতুন ট্রলি
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে ৬ দিন
জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম ছয়দিন বন্ধ থাকবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনের সফটওয়্যার বিডিআরআইএস (BDRIS) রক্ষণাবেক্ষণের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। সোমবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ অক্টোবর সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৫ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। সফটওয়্যার রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য এ সাময়িক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আরটিভি/এসকে
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে ৬ দিন
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
রংপুরে শারদীয় দুর্গাপূজার আয়োজন দেখতে নীলফামারীর সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টায় বিশেষ সামরিক বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন।
সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী