ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

‘প্রতি তিন ওয়ার্ডে একটি খেলার মাঠ গড়ার পরিকল্পনা সরকারের’

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম
প্রতীকী ছবি

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের সব সিটি করপোরেশন ও পৌরসভায় প্রতি তিন ওয়ার্ডের জন্য একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই পরিকল্পনা অনুযায়ী তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে সিলেট সদর উপজেলার সাতটি ইউনিয়নেও একটি করে মাঠ তৈরি করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) সিলেট সার্কিট হাউসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এ জাতীয় পর্যায়ে সিলেট বিভাগের বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, খেলাধুলার বিকাশে সরকার মাঠ ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিচ্ছে। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ চলছে।

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াবিদদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, ফুটবল, ক্রিকেট, কাবাডি, ভলিবল, হকি ও টেনিসসহ বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়রা দেশের গর্ব ও সম্পদ। তাদের অর্জনের স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে নতুন প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করে দেশের ক্রীড়াঙ্গনকেও আরও সমৃদ্ধ করতে হবে।

জাতীয় পর্যায়ে কাবাডি ও ফুটবলে সিলেটের বিজয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, তাদের এ অর্জন সিলেটবাসীর জন্য গর্বের। সিলেটে ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন ও খেলার মাঠের সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। কাবাডি খেলোয়াড়দের অনুশীলনের উপযোগী ব্যবস্থা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হবে।

বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, এম এ মালিক, সিসিক প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
বুধবার (১১ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশ সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফি হেলেন জোনস রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
পতিত সরকার অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে: ড. তিতুমীর
পতিত সরকার দেশের অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।
পতিত সরকার অর্থনীতিকে আইসিইউতে রেখে পালিয়েছে: ড. তিতুমীর
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে মোট ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির তীব্রতার মধ্যে তুরস্কে শুরু হওয়া জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১ এর মঞ্চে বুধবার বক্তব্য রাখবেন বিশ্বনেতারা। তবে এবারের সম্মেলনে বেশ কয়েকজন প্রভাবশালী নেতার অনুপস্থিতি দেখা যাচ্ছে।
কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা
আরও পড়ুন
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের ব্রিফিং কেনো অবৈধ নয়: হাইকোর্ট
‘বর্তমান সরকার কবি নজরুলকে ধারণ করে’ 
সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে যে পরিকল্পনা সরকারের
ঠিকাদার খুশি হয়ে কিছু দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম