
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘একজন ইঞ্জিনিয়ারের ঘুষ নেবার প্রয়োজন নেই। তবে কোনো ঠিকাদার খুশি হয়ে যদি কিছু উপহার দেন তবে তা তিনি নিতেই পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীন বরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য বলেন।
এলজিইডির অধীনে বর্তমানে ১লাখ ২০ হাজার হাজার কোটি টাকার কাজ চলমান ও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে বলে জানান তিনি।
এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনে সদ্য নিয়োগপ্রাপ্ত নবীন ইঞ্জিনিয়ারদের প্রতি সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ হাসিল না করতে পারে।
তিনি বলেন, ‘নবীন ইঞ্জিনিয়ারদের যোগদানের মধ্য দিয়ে এলজিইডির কাজে গতি আসবে।’
কাজে কোনো রকম শিথিলতা দেখানো যাবে না জানিয়ে তিনি বলেন, ‘কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।’
আরটিভি/এসএস




