ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

নারীর সচ্ছলতা ও স্বনির্ভরতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: মাহ্দী আমিন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন : ছবি সংগৃহীত

চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে। তৃণমূল ও প্রান্তিক পর্যায়ের নারীদের সচ্ছলতা ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। নির্বাচনী প্রতিশ্রুতির এই কর্মসূচি দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে ‘ন্যাশনাল সামিট অন ইয়াং উইমেনস এমপাওয়ারমেন্ট’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নারীর ক্ষমতায়ন ও শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, সমাজের বিভিন্ন স্তরের নারীদের প্রয়োজন ও প্রেক্ষাপট ভিন্ন। তাই তৃণমূল পর্যায়ের নারীদের ক্ষমতায়নের পাশাপাশি অন্যান্য স্তরের নারীদেরও মানসম্মত শিক্ষা ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ করে তুলতে হবে।

বর্তমান সরকারের রাজনৈতিক দায়বদ্ধতা ও রূপকল্প তুলে ধরে তিনি বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার হিসেবে জনগণের কাছে তাদের সুনির্দিষ্ট অঙ্গীকার রয়েছে। সরকারের স্পষ্ট নীতিগত পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর একটি নির্দিষ্ট রূপকল্প রয়েছে। একই সঙ্গে এই সরকারের একটি গৌরবময় ঐতিহ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশে নারীর উন্নয়নে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, নারীদের সার্বিক উন্নয়নে পৃথক মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং অর্থনীতিতে নারীর ক্ষমতায়নের অন্যতম ক্ষেত্র তৈরি পোশাকশিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে। পরবর্তী সময়ে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর সিদ্ধান্ত নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে নারীর ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার দ্বাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত নারীদের জন্য অবৈতনিক শিক্ষা সম্প্রসারণের ঘোষণা দিয়ে তা বাস্তবায়ন শুরু করেছে বলে জানান তিনি।

খেলাধুলা ও শিক্ষায় সরকারের উদ্যোগ

খেলাধুলা ও শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মাহ্দী আমিন বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে দেশব্যাপী খেলাধুলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার উদ্যোগের অংশ হিসেবে আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণির জন্য নতুন বই চালু করা হচ্ছে।

তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলাকে উৎসাহিত করতে এ বছর প্রায় ১৭ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার পাশাপাশি বিতর্ক, শিল্প-সাহিত্য ও কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা ও মননশীলতার বিকাশ ঘটানোর লক্ষ্য রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের সাফল্য তুলে ধরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সম্প্রতি প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ১১ লাখ ছাত্র ও সমানসংখ্যক ১১ লাখ ছাত্রী অংশ নিয়েছে, যা বিশ্বের বুকে বিরল দৃষ্টান্ত। খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা বাড়ায় না; এটি পারস্পরিক যোগাযোগের দক্ষতা বৃদ্ধি, সাম্য প্রতিষ্ঠা ও সমাজে বৈষম্যহীন পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখে।

নারীদের উদ্যোক্তা হওয়ার সুযোগ

নারীদের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র হিসেবে সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা হওয়া এবং আন্তর্জাতিক শ্রমবাজারের কথা উল্লেখ করেন মাহ্দী আমিন। তিনি বলেন, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীরা শুধু চাকরির পেছনে না ছুটে নিজেরাই উদ্যোক্তা হয়ে অন্যদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবেন—এটাই সরকারের প্রত্যাশা।

এ জন্য তারুণ্য ও নারীদের অগ্রাধিকার দিয়ে সহজ শর্তে জামানতবিহীন স্বল্প সুদের ঋণ, উদ্ভাবনী ধারণার জন্য প্রাথমিক তহবিল এবং সরকারি অনুদানের সুযোগ তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।

জনগণের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে মাহ্দী আমিন বলেন, জনগণের ক্ষমতায়নই রাষ্ট্রের শক্তির মূল ভিত্তি। এ ক্ষমতায়ন নিশ্চিত করতে তরুণ প্রজন্ম ও নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে সক্ষম করে তুলতে হবে। তরুণ ও নারীদের আধুনিক বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার অভিভাবকের ভূমিকা পালন করে সার্বক্ষণিক সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজের প্রত্যয়

বাংলাদেশে সেভ দ্য চিলড্রেন ও ইউনিসেফের দীর্ঘমেয়াদি ভূমিকার প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, এসব সংস্থা ও উন্নয়ন সহযোগী বছরের পর বছর ধরে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে তাদের প্রাতিষ্ঠানিক উপস্থিতি ও কার্যক্রম বর্তমান সরকারকে অনুপ্রাণিত করে। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে সব উন্নয়ন অংশীদারকে একটি যৌথ প্ল্যাটফর্মে এনে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগে বাংলাদেশকে সাফল্যের সঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে সরকার বিশ্বাস করে।

সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইউনিসেফের শিক্ষা বিভাগের প্রধান দীপা শংকর, ‘আর্ন’ প্রকল্পের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক কাজী মোখলেছুর রহমান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খানসহ অন্যরা।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দেশের প্রতিটি ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের উদ্যোগ নিতে চায় বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
‘জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার’
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
সাগরপথে ইউরোপ যেতে লিবিয়ায় গিয়ে আটকেপড়া আরও ১৭৪ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে দেশটির রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসা বাংলাদেশিদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে অনেকে দেশটিতে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে এ প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। এতে সহযোগিতা করে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে। দেশে ফেরার পর বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা। প্রত্যাবাসিত প্রত্যেক বাংলাদেশির প্রাথমিক প্রয়োজন মেটাতে আইওএমের পক্ষ থেকে যাতায়াত খরচ, খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে। এদিকে, অনিয়মিত পথে বিদেশযাত্রা ও মানবপাচারকারীদের প্রলোভন সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশে ফেরা ব্যক্তিদের নিজেদের অভিজ্ঞতা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছে, তাদের অভিজ্ঞতা বিদেশযাত্রার ঝুঁকি ও সম্ভাব্য বিপদ সম্পর্কে মানুষকে সচেতন করতে সহায়তা করবে। লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে এখনো আটক থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে। আরটিভি/এসআর
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে শহর থেকে গ্রামকে ডিজিটাল সংযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
চারদিনের সফরে জাপানে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। এরপরই তারেক রহমানের সঙ্গে তোলা বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন সানায়ে তাকাইচি।  জাপানের প্রধানমন্ত্রী পোস্টের ক্যাপশনে লিখেছেন,‘ আজ আমরা জাপানে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একটি শীর্ষ বৈঠক করেছি। একজন বন্ধু হিসেবে যিনি ‘গণতন্ত্র’ এবং ‘আইনের শাসন’-এর মতো মূল্যবোধ পোষণ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার অভিষেকের জন্য সরাসরি অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।  ‘গণতান্ত্রিকভাবে সাধারণ নির্বাচনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত তারেক রাহমানের সরকার এবং তার জাতি গঠনের প্রচেষ্টাকে জাপান জোরালোভাবে সমর্থন করবে।’’ ‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত‘বিগ বি’ উদ্যোগ যৌথভাবে এগিয়ে নিতে বাংলাদেশ-জাপান একমত বলে উল্লেখ করেন তিনি। সানায়ে তাকাইচির ভাষ্য, আজ এই দৃষ্টিকোণ থেকে আমরা বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা নিয়ে আলোচনা করেছি। মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক (এফওআইপি) বাস্তবায়নে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এবার আমরা নিশ্চিত হয়েছি যে, আমরা  দুই দেশের মধ্যে সহযোগিতার মূল বিষয় ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ জোন’ এর উদ্যোগ বা ‘বিগ-বি’র উদ্যোগকে বিকশিত করবো এবং প্রধানমন্ত্রী রহমানের সঙ্গে ‘শেয়ারিং সমৃদ্ধি বিগ-বি’ নামে একটি নতুন কৌশলগত সহযোগিতার উদ্যোগ হিসেবে প্রচার করবো।’ তিনি আর লিখেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ‘শান্তিপূর্ণ জাতি’ হিসেবে জাপানের যাত্রা এবং বাংলাদেশের স্বাধীনতার প্রাথমিক স্বীকৃতির কথা উল্লেখ করে বাংলাদেশের জনগণের কাছে জাপানের একটি বিশেষ উপস্থিতি এবং জাপান সরকার ও বিভিন্ন ক্ষেত্রে জনগণের প্রদত্ত ব্যাপক সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ এশিয়াকে সংযুক্ত করা বাংলাদেশ, জাপানের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মধ্যে ১৭০ মিলিয়ন মানুষের তরুণ বাজারের বিশাল সম্ভাবনা রয়েছে। উভয় দেশের ‘কৌশলগত অংশীদারত্বের’ আওতায় আজ প্রকাশিত ‘নেতৃবৃন্দের যৌথ বিবৃতি’ সরকারি-বেসরকারি প্রয়াসের মাধ্যমে ‘শক্তি ও সমৃদ্ধি’র প্রসারে একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবো।’ আরটিভি/এসআর
প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে যা লিখলেন সানায়ে তাকাইচি
বাংলাদেশ থেকে ২২ হাজার ২৪১ যাত্রীর ফ্লাইট বাতিল
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ২২ হাজার ২৪১ যাত্রীর ফ্লাইট বাতিল হয়েছে। এতে সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ১৪৬টি ফ্লাইট স্থগিত হয়েছে।
বাংলাদেশ থেকে ২২ হাজার ২৪১ যাত্রীর ফ্লাইট বাতিল
আরও পড়ুন
ফ্যামিলি কার্ড শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগ কর্মী
পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ