ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্যামিলি কার্ড শুমারিতে ফের সুযোগ পেলেন ছাত্রলীগ কর্মী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ১২:১৩ পিএম
ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন ছাত্রলীগ কর্মী শাহ আলম হৃদয়; বাকি বাদ পড়া ছাত্রলীগ কর্মী তিনজন—শেখ ইমন আহমেদ, ইমরান আলী পাঠান, ও অপুর রায় চৌধুরী।  ছবি: সংগৃহীত

সিলেটে হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ছাত্রলীগ কর্মী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের ঘনিষ্ঠতার অভিযোগে বাদ পড়া চারজনের একজন শাহ আলম হৃদয়কে ফের শুমারির কাজে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে ফ্যামিলি কার্ড শুমারির গণনাকারীর প্রশিক্ষণ নিতে দেখা গেছে। প্রশিক্ষণের কয়েকটি ছবিও নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন তিনি।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ফেসবুকে ছবিগুলো দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে বাদ দেওয়া হলে তাকে আবার কীভাবে সুযোগ দেওয়া হলো?

এর আগে গত ১৩ আগস্ট সকালে পরীক্ষায় উত্তীর্ণ চার গণনাকারীকে ফোন করে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ডেকে নেওয়া হয়। পরে তাদের ফ্যামিলি কার্ডের শুমারি কার্যক্রমে অংশ না নিতে মৌখিকভাবে বলা হয়েছে বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

তাদের দাবি, ছাত্রলীগ-সংশ্লিষ্টতার অভিযোগ এবং নিয়োগকে কেন্দ্র করে মব বা বিরূপ পরিস্থিতি তৈরির আশঙ্কার কথা জানানো হয়েছিল।

বাদ পড়া চারজন হলেন— শেখ ইমন আহমেদ, ইমরান আলী পাঠান, অপুর রায় চৌধুরী ও শাহ আলম হৃদয়। এর মধ্যে ফ্যামিলি কার্ডের শুমারিতে ফের যুক্ত হওয়ার সুযোগ পেয়েছেন শাহ আলম হৃদয়।

অভিযোগ রয়েছে, শেখ ইমন আহমেদ আন্দিউরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন। তিনি ওই ইউনিয়নের গণনাকারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তবে তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

এদিকে, ইমরান আলী পাঠান উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি মাধবপুর পৌরসভার গণনাকারী হিসেবে নির্বাচিত হন। এছাড়া, অপুর রায় চৌধুরী আদাঐর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি অপেক্ষমাণ তালিকা থেকে গণনাকারী হিসেবে উত্তীর্ণ হয়েছিলেন।

অন্যদিকে, শাহ আলম হৃদয় ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গণনাকারী হিসেবে উত্তীর্ণ হন। তিনি উপজেলা ও চৌমুহনী ইউপির ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের ঘনিষ্ঠতা নিয়ে অভিযোগ ওঠে। সেই সঙ্গে জুলাই আন্দোলনে অনন্য অবদানের জন্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ছাত্র প্রতিনিধি হিসাবেও তাকে পদ দেওয়া হয় । তবে হৃদয়ের দাবি, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন এবং এতিমের সঙ্গে অন্যায় করলে আল্লাহ বিচার করেন।

ফের সুযোগ পাওয়া প্রসঙ্গে শাহ আলম হৃদয় বলেন, আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। জুলাইয়ে রাজপথে ছিলাম। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, আমাকে বাদ দেওয়ার কোনো কারণ নেই।

এর আগে তিনি বলেছিলেন, মেধা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও তাকে বাদ দেওয়ার যৌক্তিক কারণ নেই। তিনি ন্যায়বিচার প্রত্যাশা করেন এবং শুমারি কার্যক্রমে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাশউদ্দীন বলেন, প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ফ্যামিলি কার্ডের শুমারি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এখানে স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি মব-আতঙ্ক থেকে প্রশাসনকে মুক্ত থাকতে হবে। এত কিছু যদি করতেই হয়, তাহলে পরীক্ষা নেওয়া হলো কেন?

এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বাছাই কমিটির মাধ্যমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে।

মাধবপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ফ্যামিলি কার্ড শুমারি কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাকিফ ইশমাম চৌধুরীর কাছে চারজনকে বাদ দেওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও মন্তব্য করতে রাজি হননি। পরে তার কার্যালয়ে গিয়েও তাকে পাওয়া যায়নি।

চারজনের মধ্যে একজনকে পুনরায় প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
শুক্রবার (২০ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের নির্দেশনায় নোয়াখালী শিশু পরিবারে এতিম শিশুদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর জন্মদিনে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
সাধারণত তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার বিভিন্ন কারণে চার মাস পর দানবাক্স খোলা হয়। এ কারণে এবার নতুন করে বসানো হয়েছিল আরও দুটি দানবাক্স।
পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেল রেকর্ড ৫১ বস্তা টাকা
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক হতদরিদ্র দিনমজুরের আবাসিক বিদ্যুৎ মিটারে মাত্র তিন মাসে ৫০ হাজার ৩০ টাকার বিল এসেছে। বাড়িতে একটি বাতি, একটি ফ্যান ও ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়ার মতো সীমিত বিদ্যুৎ ব্যবহার করেও এমন অস্বাভাবিক বিল আসায় বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।
হতদরিদ্র দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা!
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
বর্তমানে জেলায় রয়েছে ২২ লাখ ৫৯ হাজারের বেশি খেজুর গাছ। এর মধ্যে ১২ লাখেরও বেশি গাছের বয়স ৫ থেকে ১০ বছর। এসব গাছ আগামী কয়েক বছরে পূর্ণ উৎপাদনক্ষম হয়ে ওঠলে রস ও গুড় উৎপাদন কয়েক গুণ বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
যশোরে ২২ লাখ খেজুর গাছে সমৃদ্ধির স্বপ্ন
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
ভালোবাসার টানে সুদূর চীন থেকে বাংলাদেশের লক্ষ্মীপুরে এসে সুমাইয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেছেন চীনা নাগরিক ফাং ওয়েনজুন। বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম রেখেছেন আব্দুর রহমান। ভিন্ন দেশ, ভাষা ও সংস্কৃতির ব্যবধান পেরিয়ে তাদের এই বিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে। নথিপত্র সূত্রে জানা যায়, চীনের জিয়াংসু প্রদেশের নাগরিক ফাং ওয়েনজুন গত ১৮ নভেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুরে নোটারি পাবলিকের সামনে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়ে একটি হলফনামা দেন। হলফনামায় তিনি উল্লেখ করেন, কোনো ধরনের চাপ বা জোরজবরদস্তি ছাড়াই সম্পূর্ণ স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এরপর নিজের নতুন নাম রাখেন আব্দুর রহমান। তবে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রে আগের নাম ফাং ওয়েনজুন বহাল রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর এলাকার চরবুতা গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তার বাবা মুক্তার হোসেন এবং মা তাসলিমা আক্তার। তিন ভাইয়ের একমাত্র বোন সুমাইয়া। বিয়ের পর তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চীনা নাগরিক আব্দুর রহমানের সঙ্গে সুমাইয়ার বিয়ে সম্পন্ন হয়েছে। তবে তাদের পরিচয় কীভাবে, কখন থেকে প্রেমের সম্পর্কের সূচনা এবং বিয়ের আনুষ্ঠানিকতা কীভাবে সম্পন্ন হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ভিন্ন দেশের দুই নাগরিকের ভালোবাসা থেকে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। চীন থেকে হাজার মাইল পাড়ি দিয়ে লক্ষ্মীপুরে এসে নতুন জীবন শুরু করা এই দম্পতিকে ঘিরে এলাকায় চলছে আলোচনা। আরটিভি/এসকে
ভালোবাসার টানে লক্ষ্মীপুরের সুমাইয়াকে বিয়ে করলেন চীনা যুবক
আরও পড়ুন
ডিআইইউতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী আটক, মুচলেকা দিয়ে মুক্তি