ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

২ লাখ ৪৫ হাজার যুবকের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেবে কেয়ার বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত

দেশের ২ লাখ ৪৫ হাজার যুব নারী ও পুরুষের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে কেয়ার বাংলাদেশ ও এর অংশীদার সংস্থাগুলো। ১৮ থেকে ৩৫ বছর বয়সী শিক্ষা, কর্মসংস্থান ও প্রশিক্ষণের বাইরে থাকা যুবদের লক্ষ্য করে নেওয়া এ উদ্যোগের মাধ্যমে তাদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ বাড়ানো হবে।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সোবহানবাগে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে আয়োজিত ‘ইয়ুথ অ্যান্ড এমপ্লয়ার্স মিট’ অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

ইকোনমিক অ্যাকসিলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (আর্ন) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। এতে কারিগরি দক্ষতা, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক ও আবেগিক দক্ষতা অর্জনের সুযোগ পাবেন প্রশিক্ষণার্থীরা। বিশ্বব্যাংকের সহায়তায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ জন্য শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে যুবদের প্রয়োজনীয় দক্ষতায় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

যুবদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার বাস্তব সুযোগ তৈরির প্রয়োজনীয়তার ওপরও জোর দেন প্রতিমন্ত্রী। এ লক্ষ্য অর্জনে সরকারের পক্ষ থেকে বেসরকারি খাত, উন্নয়ন সহযোগী ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

আর্ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব কাজী মোকলেছুর রহমান বলেন, দক্ষতা প্রশিক্ষণের মূল লক্ষ্য হতে হবে কর্মসংস্থান ও আয়মুখী উদ্যোগ সৃষ্টি। যুবদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ শেষে কর্মজগতে প্রবেশ সহজ করতে কাজ করছে প্রকল্পটি।

কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাম দাস বলেন, নিয়োগদাতাদের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা প্রশিক্ষণকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের জ্যেষ্ঠ কৌশলগত উপদেষ্টা ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত আর্ল আর. মিলার। তিনি বলেন, আর্ন শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, যুবদের সম্ভাবনাকে টেকসই জীবিকার সুযোগে রূপান্তরের মাধ্যমে তাদের সক্ষমতা ও ঘুরে দাঁড়ানোর শক্তি বাড়াতেও ভূমিকা রাখবে এ উদ্যোগ।

বিশ্বব্যাংকের বাস্তবায়ন বিশেষজ্ঞ রওনক জাহান যুব নারীদের অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ এবং কর্মক্ষেত্রে তাদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে যুব প্রতিনিধি ও নিয়োগদাতারা দক্ষতা এবং কর্মক্ষেত্রের চাহিদার মধ্যকার ব্যবধান নিয়ে আলোচনা করেন। নিয়োগদাতারা চাকরিতে নিয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতার বিষয়গুলো তুলে ধরেন। অন্যদিকে, চাকরি খোঁজা, কর্মজীবনে প্রবেশ এবং ব্যবসা শুরু করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা ও চ্যালেঞ্জের কথা জানান যুব অংশগ্রহণকারীরা।

‘ইয়ুথ টেক দ্য মাইক’, ‘এমপ্লয়ার্স কনভারসেশন’ ও ‘ইয়ুথ ক্যাফে’সহ বিভিন্ন অংশগ্রহণমূলক পর্ব ও প্যানেল আলোচনায় প্রশিক্ষণ, পেশাজীবনবিষয়ক সহায়তা এবং নিয়োগদাতাদের সঙ্গে কার্যকর যোগাযোগের গুরুত্ব তুলে ধরা হয়। এসব উদ্যোগের মাধ্যমে যুবদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ কীভাবে বাড়ানো যায়, তা নিয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা।

কেয়ার বাংলাদেশ আটটি অংশীদার সংস্থার সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অংশীদার সংস্থাগুলো হলো, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট, দ্য আর্থ সোসাইটি, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, জাগো ফাউন্ডেশন, মিরপুর অ্যাগ্রিকালচারাল ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুল, তাহজিংডং, আন্ডারপ্রিভিলেজড চিলড্রেনস এডুকেশনাল প্রোগ্রামস বাংলাদেশ এবং ঢাকা আহছানিয়া মিশন।

প্রকল্পটি রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেয়ার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর-প্রোগ্রামস এমেবেট মেন্না, কেয়ার ইউএসএর যুব দক্ষতাবিষয়ক জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা সারা জনসন, কেয়ার বাংলাদেশের সমন্বয় ও অংশীদারত্ববিষয়ক পরিচালক আমানুর রহমান, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী, ব্যাংক এশিয়ার জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট কাজী মুর্তজা আলী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মেসবাহ উদ্দিন চৌধুরী এবং ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক মো. কাওসার উদ্দিন চৌধুরী।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার বেশি সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাসিনা-জয়-পুতুল-টিউলিপের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় দুদক
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজেশন সম্পন্ন করে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এ বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, এই সফল পরীক্ষার মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করল, যা পুরো জাতির জন্য এক অত্যন্ত আনন্দের সংবাদ।
বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশ: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী 
ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে নিজেদের দক্ষ করে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভবিষ্যতের নেতৃত্বের জন্য এখন থেকেই নিজেদের প্রস্তুত করতে হবে: প্রধানমন্ত্রী
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
দেশের বিভিন্ন অঞ্চলে গত এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করা হয়েছে।
এক সপ্তাহে গ্রামীণ ব্যাংকের ২২ শাখায় হামলার অভিযোগ
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী
উজানে ফারাক্কা বাঁধ চালুর আগের তুলনায় এখন পদ্মার ৮০ শতাংশ পানির প্রবাহ কমে গেছে।  প্রায় মৃত ১০টি নদ-নদী। নদী নিয়ে কাজ করা সংগঠন রিভারাইন পিপলের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। 
ফারাক্কার প্রভাবে পদ্মার প্রবাহ কমেছে ৮০ শতাংশ, মৃতপ্রায় ১০ নদী
আরও পড়ুন
জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: আমিনুল হক
নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী