ঢাকা রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ এএম
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বিরামপুর পৌরসভা এলাকায় বড় মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বিশেষ অতিথি হিসেবে বেলুন ও কবুতর উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় বিরামপুর বড় মাঠে অতিথি, খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে জাতীয় পর্যায়ের ফুটবল খেলোয়াড় তৈরি হবে।

খেলাধুলার মাধ্যমে আগামী দিনের তরুণ প্রজন্মকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলার মাঝে ব্যস্ত থাকলে, নিজেকে উৎফুল্ল মনে হয়। আমি নিজে একজন খেলোয়াড় ছিলাম।

খেলাধুলার মানুষ হয়ে আমি আজ এই জায়গায় এসেছি। আমি আজকের খেলোয়াড়দের উদ্দেশে বলবো, আপনারা ভালো করে খেলাধুলা করেন, দেখবেন ভবিষ্যৎ আপনাদের সঠিক জায়গায় পৌঁছে দেবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলালসহ জেলা ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে ২১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

দিনাজপুর-৬ নির্বাচনী এলাকার বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা থেকে মোট ২৬টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
উয়েফা নেশনস লিগে দুর্দান্ত ছন্দে রয়েছে স্পেন। চেক প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।
চেক প্রজাতন্ত্রকে হারিয়ে স্পেনের হ্যাটট্রিক জয়
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব
উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে তাদেরই মাঠে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। রিজেকায় শনিবার অনুষ্ঠিত ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে থমাস টুখেলের দল।
ক্রোয়েশিয়ার জালে ইংল্যান্ডের ৭ গোলের তাণ্ডব
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
লিওনেল মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোর বিপক্ষে গোল উৎসবে মেতেছে আর্জেন্টিনা। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে দাপুটে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
মেসিকে ছাড়াই বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
সল্টলেক স্টেডিয়ামে আয়োজিত ঐতিহাসিক এক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত। ‘ব্লু টাইগার্স’দের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় তুলে নিয়েছে সেলেসাওরা। শনিবার (৩ অক্টোবর) রাত আটটায় অনুষ্ঠিত হয় ফিফার অন্তর্ভুক্ত এই গুরুত্বপূর্ণ ম্যাচটি। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে ব্রাজিল। ভারতও সমান তালে পাল্লা দিতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলো না কেউই। অবশেষে ২৮ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। এস্তেভাও একাই বল নিয়ে ঢুকে পড়ে বক্সের ডানদিক থেকে জোড়ালো শটে গোল করেন। বল ভারতীয় গোলরক্ষকের হাতে লাগলেও শটের গতির কারণে তিনি সেটা ধরে রাখতে পারেননি। প্রথমার্ধের হাইড্রেশন ব্রেকের পর আরও একটি সুযোগ পায় ব্রাজিল। তবে পেদ্রোর নেওয়া শট বারপোস্টে লেগে ফিরে আসে। তবে সেই ভুল শোধরাতে বেশি সময় নেননি তিনি। ৪২তম মিনিটে জোড়ালো এক শটে লক্ষ্যভেদ করেন এ ফ্লামেঙ্গো স্ট্রাইকার। জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিরতির পর আগের মতোই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে ল্যাটিন আমেরিকানরা। তবে ব্যবধান বাড়াতে বেশ বেগ পেতে হয় তাদের। মোটামুটি ভালো রক্ষণভাগের পরিচয় দেয় স্বাগতিক নীল শিবির। পেদ্রোর অ্যাসিস্টে ৫৮ মিনিটে বক্সের বাঁদিক দিয়ে ঢুকে চিপ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলের হয়ে এর আগে মাত্র একটি ম্যাচ খেলা স্যামুয়েল লিনো। ৬০ থেকে ৮০ মিনিটের মধ্যে বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল ভারত। কিন্তু রায়ান উইলিয়ামস-মানভির সিংরা গোলরক্ষককে অনেকটাই একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনজুরি টাইমে আরও এক গোল করে গোলের হালি পূরণ করেন লিনো। ভারতও চেষ্টা করে তবে ব্রাজিলের রক্ষনভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেসাওরা। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) একই মাঠে আরেক দক্ষিণ আমেরিকান দল ও দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মোকাবিলা করবে ভারত। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। আরটিভি/টিআর
ঐতিহাসিক ম্যাচে ব্রাজিলের বিপক্ষে এক হালি গোল খেল ভারত
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। শনিবার (৩ অক্টোবর) কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবলে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের।
রাতে ব্রাজিল ও ভারতের ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
আরও পড়ুন
প্রতিটি ইউনিয়নে মাঠ ও উপজেলায় মিনি স্টেডিয়াম হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী