ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বিমানে যান্ত্রিক ত্রুটি, বিলম্ব হতে পারে প্রধানমন্ত্রীর দেশে ফেরা

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

জাপান সফর শেষে ঢাকায় ফেরার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে তার যাত্রা বিলম্বিত হচ্ছে। ত্রুটি ধরা পড়ার পর তাকে বহনকারী বিমানটি টারমাকে ফিরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটির উড্ডয়নের কথা ছিল।

তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট জানান, যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্ব হচ্ছে। এ জন্য তিনি দুঃখপ্রকাশ করেন।

উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফরে গত ২৬ অক্টোবর টোকিও যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তিনি দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন।

এ ছাড়া বৈঠক করেন জাপানের বিভিন্ন বেসরকারি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

পাশাপাশি কৃষি, অবকাঠামো উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্প খাতের মানোন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরের শেষ ভাগে টোকিওতে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেন প্রধানমন্ত্রী।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর
পারমাণবিক বিদ্যুতের আরও কাছে পৌঁছে গেছে বাংলাদেশ। উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেয়ে গেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এই অনুমোদন দেওয়া হয়। বিস্তারিত আসছে... আরটিভি/এসএইচএম
পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন এই অভিনেতা। এই পদে অতিরিক্ত সচিব পদমর্যাদায় গ্রেড-২ অনুযায়ী বেতন-ভাতা পাবেন তিনি।
অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু
আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ ‘সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে’ শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসহ প্রজাতন্ত্রের বিভিন্ন অসামরিক পদে জনস্বার্থে নিয়োজিত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণের নতুন নীতিমালা জারি হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।  প্রজ্ঞাপনে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে বেতন নির্ধারণ, পেনশন, ইনক্রিমেন্ট ও আনুতোষিকসংক্রান্ত জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাইয়ের আগে জাতীয় বেতন স্কেল-২০১৫-এর আওতায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া যেসব কর্মকর্তা-কর্মচারীর চুক্তির মেয়াদ ওই তারিখের পরও বহাল রয়েছে, তাদের জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী সমতুল্য গ্রেড ও ধাপে বেতন নির্ধারণ করা হবে। পাশাপাশি তারা চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ-২০২৬ অনুযায়ী বর্ধিত হারে বেতন এবং চুক্তি অনুসারে প্রাপ্য ভাতা পাবেন বলে জানায় সরকার। আরও জানানো হয়, ১ জুলাইয়ের পর চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অব্যবহিত আগে পাওয়া মূল বেতনের গ্রেড ও ধাপের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন নির্ধারণ করা হবে। তবে বিশেষ ক্ষেত্রে সরকার নির্ধারিত অথবা উভয় পক্ষের সম্মতিতে চুক্তির মাধ্যমে স্থির করা বেতনও প্রযোজ্য হতে পারে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নির্ধারিত বেতন থেকে কম্যুটেশন বা পেনশন সমর্পণের আগের গ্রস পেনশন এবং প্রযোজ্য ক্ষেত্রে বিশেষ অতিরিক্ত পেনশন বাদ দেওয়া হবে না। তবে চুক্তিভিত্তিক নিয়োগকালীন চাকরির জন্য কোনো ইনক্রিমেন্ট, আনুতোষিক বা বর্ধিত পেনশন দেওয়া হবে না। অর্থ মন্ত্রণালয় জানায়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছাড়া অন্যদের চুক্তিভিত্তিক নিয়োগের বেতন-ভাতা ও অন্যান্য শর্ত সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা ও পরিস্থিতি বিবেচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সমন্বয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে। সে অনুযায়ী পরে চুক্তিপত্র সম্পাদন করা হবে। নতুন এই সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক আগের আদেশ ও স্মারক নির্দেশনার সংশ্লিষ্ট অংশ বাতিল করা হয়েছে। একই সঙ্গে অর্থ বিভাগের ২০১৬ সালের ২৬ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আরটিভি/এসআর
সরকারি চুক্তিভিত্তিক চাকরিজীবীদের বেতন-ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত
অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান
আরও পড়ুন
জাপানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চলছে রাবির যৌথ পাঠদান কর্মসূচি
ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী জাপান
উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর