ঢাকা সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না: হুমায়ুন কবির

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনার মামলার বিচারের রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। তিনি আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে।

শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি শেখ হাসিনার হয়ে কাজ করে, তবে তাদের নৈতিক অবস্থান কোথায় এমন প্রশ্ন তুলে তিনি বলেন, বাংলাদেশ পরিষ্কার করে ভারতকে বলেছে বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং পরিচয়পত্র চেয়ে আবেদন করেছেন। ভারতে স্বেচ্ছানির্বাসন শেষ করে দেশে ফিরতে তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে একটি চিঠির সূত্রে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
সোমবার (৯ নভেম্বর) সকালে ই–মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লির কূটনৈতিক একটি সূত্র।
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (নিটোর) উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ উন্নয়নকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
অবশেষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার
সোমবার (৯ নভেম্বর) শেখ হাসিনা এই আবেদন করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। তার আবেদন সংক্রান্ত একটি চিঠির অনুলিপি রয়টার্সের হাতে পৌঁছেছে বলে দাবি করেছে বার্তাসংস্থাটি। 
অবশেষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করলেন শেখ হাসিনা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। প্রধানমন্ত্রীর এ সফরে তার সঙ্গে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেবে। সফরসঙ্গীদের তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ ছাড়া প্রতিনিধিদলে থাকছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রধানমন্ত্রীর মিডিয়া টিমের সদস্য এবং দেশের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকবেন। পররাষ্ট্র সচিব জানান, ১২ নভেম্বর জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে।  তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে নারীদের বিশেষ ঝুঁকি এবং কৃত্তিম পাটজাত পণ্য নিয়ে কথা বলবেন। বৈশ্বিক গ্রিন হাউজ নিঃসরণে বাংলাদেশের অবদান কম, কিন্তু এর ঝুঁকির শিকার হচ্ছে। এক্ষেত্রে উন্নত দেশগুলোর জলবায়ু পরিবর্তন অর্থায়নে বাংলাদেশের অধিকার নিশ্চিতে কথা হবে।’  আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশ তার অবস্থান জানান দেবে উল্লেখ করে সচিব বলেন, ‘উন্নত দেশগুলো বাংলাদেশকে এর আগেও প্রতিশ্রুতি দিয়েছে অর্থায়ন ও টেকনোলজিতে সহায়তা করবে। এই অর্থায়নে নিজেদের অধিকারের বিষয়টি তুলে ধরা হবে। কারণ সর্বোচ্চ ঝুঁকিতে পড়লেও এই সহায়তা সবসময় বাংলাদেশ পায় না।’  বেশ কয়েকটি দেশের প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন জানিয়ে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, তুরস্কের প্রেসিডেন্টসহ আরও কয়েকটি দেশের প্রধানের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।’  আরটিভি/এসকে
তুরস্ক সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বোর্ড
সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে দ্বিতীয় দফার বৈঠকে বোর্ড
আরও পড়ুন
শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত ই–মেইল পেয়েছে দিল্লি হাইকমিশন, পাঠিয়েছে ঢাকায়
পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ
শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর
অবশেষে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন শেখ হাসিনার