ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি হেলেন রিস-জোন্স। ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে ক্যাম্পের উদ্দেশে রওনা হন।

সফরকালে বিভিন্ন শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখবেন সোফি। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে এ সফরের আয়োজন করা হয়েছে। সফরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন ডাচেস অব এডিনবরা।

এর আগে ২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। তার এবারের সফরকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকার শিক্ষা উন্নয়ন কর্মসূচি অনুমোদন করেছে সরকার।
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৪ হাজার ১৯০ কোটি টাকা দিচ্ছে সরকার’
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলনের ইতিহাসে স্মরণীয় ঐতিহাসিক দিন ১০ নভেম্বর।
আজ ঐতিহাসিক শহীদ নূর হোসেন দিবস
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
ফল, চাল, ডাল ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে মূল্য স্থিতিশীল রাখা, পণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ভোক্তা অধিকারের অভিযানে ১১৯ প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকার বেশি জরিমানা
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অনুদানের অর্থ আত্মসাৎ, নিবন্ধনের শর্ত ও সরকারি নির্দেশনা লঙ্ঘন এবং ভুয়া অভিপ্রায়পত্র (এলওআই) দাখিলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে গত ১৫ বছরে দেশে ৭২২টি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) নিবন্ধন বাতিল করেছে এনজিও বিষয়ক ব্যুরো।
জালিয়াতি ও শর্তভঙ্গের অভিযোগে ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ২০২৭ সালের জন্য আনুষ্ঠানিক হজ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
আরও পড়ুন
আবারও কক্সবাজারে হোটেল এলাকায় আগুন
তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
ছুটি ছাড়াই ৪২ শিক্ষককে নিয়ে কক্সবাজার ভ্রমণে দুই সহকারী শিক্ষা কর্মকর্তা
পাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের চিরবিদায়