ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর উপজেলা পরিষদ চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিদর্শনে এমপি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ এএম
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু ও অন্যান্যরা : ছবি আরটিভি

গাজীপুরের শ্রীপুরে উপজেলা প্রশাসন চত্বর এবং মাওনা চৌরাস্তা উড়ালসেতু থেকে ককটেল নিক্ষেপ করে আতঙ্ক তৈরির চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় রোববার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ঘটনাস্থল পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

তিনি বলেন, এটি পলাতক ফ্যাসিস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের কাজ। এরা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়। এদের কারণেই আজ সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ভূঞা জানান, শনিবার রাত ১০টা ২২ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে প্রশাসনের আঙিনায় একটি ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় তিনি ভবনের দোতলায় অবস্থান করছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে তিনি ককটেল বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।

তিনি আরও জানান, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এর কিছু সময় পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা এলাকার উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায়ও তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। দুটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চা-বাগানের নির্বাচনী ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে পঞ্চায়েত কমিটির নির্বাচনের ফলাফল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত একপক্ষের লোকজন ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সিরাজুল ইসলাম ক্ষুব্ধ শ্রমিকদের হামলায় তিনি আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্যরাও হামলার শিকার হয়েছেন বলে জানা গেছে।
চা-বাগানের নির্বাচনী ফল নিয়ে উত্তেজনা, প্রিসাইডিং অফিসার অবরুদ্ধ
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শনিবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা গেটের সামনে এ ঘটনা ঘটে।
দাঁড়িয়ে থাকা বাসে পেট্রোল ঢেলে আগুন
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
শরীয়তপুরের জাজিরায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ইব্রাহিম সেপাহি (৩০) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া দুজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
শরীয়তপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় অভিযান চালিয়ে ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস জব্দ করেছে পুলিশ।
ঝিনাইগাতীতে পৌনে ৬ লাখ টাকার নিষিদ্ধ ভারতীয় ক্রিমসহ আটক ২ 
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
গাজীপুরের কালিয়াকৈরে প্রাইভেট কার চালু করার সময় হঠাৎ পেছনের অংশে আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
আরও পড়ুন
গাজীপুরে প্রাইভেটকারে আগুন, পুড়ে ছাই পেছনের অংশ
নতুন মজুরি নিয়ে খুশি শ্রমিকরা, গাজীপুরে কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য
গাজীপুরে ফ্রিজ বিস্ফোরণ, হতাহত ৪ 
গাজীপুরে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি ঘোষণায় শ্রমিকদের আনন্দ মিছিল