ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বর্জ্যকে সম্পদ, শক্তি ও প্রবৃদ্ধির উৎসে পরিণত করতে হবে: জুবাইদা রহমান

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, ‘বর্জ্যকে কোনো ধরনের ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং বর্জ্যকে সম্পদ, শক্তির উৎস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে।'

সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।’

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) চলাকালে রাষ্ট্র ও সরকার প্রধানদের স্পাউসদের উচ্চপর্যায়ের এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকটি আয়োজনের জন্য তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ডা. জুবাইদা রহমান বলেন, বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তাঁর নেতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালো ভাবে স্বাগত জানায় এবং সমর্থন করে। পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে এই জোটের উদ্দেশ্য পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ সরকার বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণে (থ্রি-আর) উৎসাহ দিচ্ছে। একই সঙ্গে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালার আওতায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণ ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০)-এর আওতায় ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের অগ্রাধিকারমূলক উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্টিং, ল্যান্ডফিল থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্যপানি শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে।

ঢাকায় একটি বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, এ প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে।

বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্প সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর এবং পরিবেশ সুরক্ষা করাই সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি, প্লাস্টিক দূষণ কমাতে দেশের লেক, খাল, পুকুর ও অন্যান্য জলাশয় পরিচ্ছন্ন করার কার্যক্রম অব্যাহত রয়েছে।

প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশের সোনালি আঁশ পাট প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প। এ ক্ষেত্রে পাটজাত পণ্যের ব্যবহার সম্প্রসারণে কাজ চলছে।

তিনি সম্মেলনের গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য উপস্থিত প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।

বাংলাদেশ ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, সরকার জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছে। পাশাপাশি, জৈব বর্জ্য থেকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।

জিরো ওয়েস্ট বা বর্জ্যমুক্ত বিশ্ব গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, একক প্রচেষ্টায় এ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি।

পাশাপাশি, বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তরুণ প্রজন্মকে এ আন্দোলনে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু করতে হবে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজ থেকে। তরুণরা শুধু আগামী দিনের নেতা নয়, বর্তমান সময়ের সমস্যা সমাধানেরও গুরুত্বপূর্ণ অংশীদার।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ বৈশ্বিক সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং সম্মিলিত প্রতিশ্রুতি বাস্তবায়নে পুরোপুরি প্রস্তুত।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তুরস্কে চলমান ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ-৩১) পূর্ণাঙ্গ অধিবেশনে আজ (১২ নভেম্বর) ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। দেশের মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে পূরণের পরিকল্পনার অংশ হিসেবে এ লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে বিশ্বনেতারা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে দেখছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
নতুন চকচকে হাঁড়ি কিনলে রান্না নিরাপদ হবে—এমন ধারণা অনেকেরই।
অ্যালুমিনিয়ামের নতুন হাঁড়িতেও মিশছে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
বরেন্দ্র অঞ্চলে তীব্র পানি সংকট মোকাবিলায় ৭০০ কিলোমিটার খাল এবং ৬০০ পুকুর পুনঃখনন করার উদ্যোগ নিয়েছে সরকার। 
বরেন্দ্র অঞ্চলের পানি সংকট মোকাবিলায় সরকারের ‘বড় উদ্যোগ’
আরও পড়ুন
আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির
তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান
কপ৩১ সম্মেলনে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান