ঢাকা সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী কর্মসংস্থানের উদ্দেশ্যে মালয়েশিয়ায় যাচ্ছেন। এই ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার থাকবেন ‘জুলাই যোদ্ধা’, যাদের সম্পূর্ণ সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সংসদে মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া দ্রুত শুরু করার লক্ষ্যে সোমবার (১৬ নভেম্বর) অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি, সাধারণ কর্মীদের জন্য সরকার নির্ধারিত অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা চূড়ান্ত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আরিফুল হক চৌধুরী আরও স্পষ্ট করেন যে, এই দফায় মালয়েশিয়ায় যেতে যাওয়া মোট ১০ হাজার কর্মীর মধ্যে এক হাজার জুলাই যোদ্ধার জন্য বিশেষ কোটা রাখা হয়েছে। তাদের বিদেশযাত্রা ও কর্মসংস্থানের যাবতীয় খরচ সরকার বহন করবে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমরা ডলার বন্ড ইস্যু করছি। এটা স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অর্থনীতি সম্পর্কে জনগণের স্পষ্ট ধারণা থাকা উচিত।
অর্থনীতিকে গতিশীল করতে ডলার বন্ড ইস্যু হবে: অর্থমন্ত্রী
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় ট্রাইব্যুনালে নেওয়া হবে না: আইনমন্ত্রী
দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রশ্নে জিয়া পরিবার কখনো আপস করেনি।
দেশের প্রতিটি সংকটকালে জিয়া পরিবার মানুষের পাশে দাঁড়িয়েছে: কাদের গনি চৌধুরী
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।
আনসারের নতুন মহাপরিচালক মেজর জেনারেল তৌহিদুল আহমেদ
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের চিত্র তুলে ধরা হবে: ত্রাণমন্ত্রী
লালমনিরহাটে মাদক, জুয়া, মোবাইল ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে চলমান জনসচেতনতামূলক কার্যক্রম প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে তুলে ধরবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী সরেজমিনে ‘আলোকিত লালমনিরহাট’ স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম দেখতে লালমনিরহাটে যাবেন বলে জানিয়েছেন তিনি।
১৯ নভেম্বর প্রধানমন্ত্রীর সামনে আলোকিত লালমনিরহাট সামাজিক আন্দোলনের চিত্র তুলে ধরা হবে: ত্রাণমন্ত্রী
আরও পড়ুন
১০০ আসনে নারীদের সরাসরি ভোট হওয়া উচিত: স্পিকার
ডেঙ্গুতে মারা গেলেন জুলাই যোদ্ধা চন্দন
সমাজের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচনের সুযোগ দেওয়া উচিত : স্পিকার
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার