ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

এবার মেঘনা আলমকে দুদকের তলব

অনলাইন ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১১:০২ এএম
মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলম। পুরোনো ছবি

দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে এবার আলোচিত মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক নোটিশে তাকে বুধবার (১৮ নভেম্বর) হাজির হয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

গত ৪ নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও দুই সদস্যবিশিষ্ট অনুসন্ধান দলের প্রধান সুমিত্রা সেন ওই তলবি চিঠি দেন বলে জানা গেছে।

দুদক সূত্রে জানা যায়, কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামির ও মডেল মেঘনা আলমের বিরুদ্ধে দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং তা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। ওই অভিযোগ অনুসন্ধানের স্বার্থেই দুদকের তলবি চিঠিতে মেঘনা আলমকে বুধবার হাজির হয়ে বক্তব্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে।

মেঘনা আলম একাধারে একজন মডেল, উদ্যোক্তা ও রাজনীতিবিদ। ২০২০ সালে ‘মিস আর্থ বাংলাদেশ’ খেতাব জয় করে আলোচনায় আসেন তিনি।

এছাড়াও মেঘনা আলম ‘মিস বাংলাদেশ ফাউন্ডেশন’-এর চেয়ারপারসন এবং ‘একত্র ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও সিইও হিসেবে কাজ করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের মনোনয়নে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা-৮ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি। এরপর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন চেয়েও শেষ পর্যন্ত প্রার্থী হতে পারেননি আলোচিত এই মডেল ও রাজনীতিবিদ।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে নতুন প্রস্তাব সিপিডির
সংস্থাটির মতে, পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে কেবল মালিক-শ্রমিকের দর-কষাকষির ওপর নির্ভর না করে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি, উৎপাদনশীলতা ও শিল্পের সক্ষমতার ভিত্তিতে একটি প্রমাণনির্ভর পদ্ধতি চালু করা প্রয়োজন।
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে নতুন প্রস্তাব সিপিডির
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্মূল্যায়নের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না।
ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমোদিত ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী
এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি
সিইসি বলেছেন, সাধারণ মানুষ যাতে সেবা পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন; অভিযোগ যেন আর শুনতে না হয়।
এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি
গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া 
নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। জাতিসংঘের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
গ্রামীণ ব্যাংকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় জাতিসংঘের প্রতিক্রিয়া 
আরও পড়ুন
এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চান মেঘনা আলম!
ভুয়া আদালতের আদেশে ওয়েবসাইট বন্ধ, কর্মকর্তাকে তলব মোদির
পদত্যাগের পরও রেহাই নেই, চীনা গুপ্তচরকাণ্ডে কংগ্রেসে তলব এনভিডিয়ার সাবেক প্রধানকে
দুদকের নতুন মহাপরিচালক মোরশেদ আলম