ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

খামারে হরিণ পালন ও বিক্রি নিয়ন্ত্রণে আসছে নতুন আইন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ : ছবি সংগৃহীত

খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরি করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, হরিণ বন্য প্রাণী। এটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন নয়। বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্ব অন্য মন্ত্রণালয়ের। তাই এ বিষয়ে বিস্তারিত জানতে বন ও বন্য প্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

তবে খামারে পালন করা হরিণের বাণিজ্যিক ব্যবহারের বিষয়ে ইতিবাচক অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে নির্দিষ্ট শর্তে বন্য প্রাণী খামারে পালনের অনুমতি রয়েছে। বন্য পরিবেশ থেকে প্রাণী ধরে এনে ব্যবসা করা এবং খামারে পালন করে বাণিজ্যিকভাবে ব্যবহার করা এক বিষয় নয়। আন্তর্জাতিকভাবে অনেক বন্য প্রাণী প্রকৃতি থেকে ধরে আনা নিষিদ্ধ হলেও খামারে পালন করে সেগুলো বাণিজ্যিকভাবে ব্যবহারের সুযোগ রয়েছে।

বাংলাদেশেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামকে বাংলাদেশি পণ্য আমদানি ও এ দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান 
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় গণপরিবহন সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বৈদ্যুতিক বাস চালুর কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। মন্ত্রী বলেন, গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এর মাধ্যমে গণপরিবহনে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। আরটিভি/এসআর
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলাজনিত পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
ইউপি নির্বাচন / ২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে আগামী ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্টের স্থান হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যে ফ্যাসিস্ট দেশ থেকে পালিয়ে গিয়েছে তার আর বাংলাদেশে আশার মতো সুযোগ রয়েছে বলে আমার ধারণা নাই। আর যারাই এই দিবা স্বপ্ন দেখছে তারা দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কার্যক্রমটি হাতে নিয়েছে- সাধারণ জনগণ থেকে শুরু করে প্রশাসনের সবাই সজাগ রয়েছে ফ্যাসিস্টের স্থান বাংলাদেশে আর দ্বিতীয়বারের মতো হবে না। যদি তাকে আসতে হয় তবে আইনি প্রক্রিয়া মেনেই আসতে হবে এবং আইনি প্রক্রিয়াগুলো তাকে মোকাবিলা করতে হবে।
বাংলাদেশে দ্বিতীয়বারের মতো ফ্যাসিস্টের স্থান হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
আরও পড়ুন
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
বিশ্বের প্রথম আইনি অধিকার পেল হুলবিহীন মৌমাছি