ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ইস্যুতে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত: রাশেদ খাঁন

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম
রাশেদ খাঁন : ছবি সংগৃহীত

আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে ভারত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন।

সোমবার (২৩ নভেম্বর) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। তার পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো।

পোস্টে তিনি বলেন, বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী অপরাধীদের চাঙ্গা করতে ‘শেখ হাসিনার ফেরানোর পথ খুঁজতে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তে নানক-নাছিমের বৈঠক’ শীর্ষক সংবাদ ভারতীয় মিডিয়ার বরাতে প্রচারের উদ্যোগ নিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আন্তর্জাতিক আইন অনুযায়ী একজন পলাতক আসামিকে ফেরাতে আরেকটি পলাতক গ্রুপের বৈঠক করার নজির নেই। ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত নিতে সরকার আইনি প্রক্রিয়াসম্পন্ন করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গণহত্যার দায়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, তবে ভারত তার এমন সেবাদাসকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত পাঠাবে কি না, সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির জন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত আছে, সেজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। বিশেষ করে একটি অস্থিরতা সৃষ্টি করে নাগরিকত্ব বাতিল হওয়া ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন করার একটি অপচেষ্টা আছে। ভারতীয় নাগরিকত্ব বাতিল হওয়া ব্যক্তিদের পুশ ইন করার সেই অপচেষ্টা অতীতের ন্যায় রুখে দেওয়ার জন্য বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষকে সীমান্ত পাহারা দেওয়ার অনুরোধ করছি।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় ২ জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার?
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
সাদিক কায়েম লিখেন, রাত ৩টা ৩০ মিনিটের দিকে খাগড়াছড়িতে আমার বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালায় নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ঘটনার সময় বাড়িতে আমার বাবা-মা অবস্থান করছিলেন।
এবার সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা ও আগুন, ভেতরে ছিলেন বাবা-মা! 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নামক দল ক্যানসার আক্রান্ত হয়ে চিরদিনের জন্য দুনিয়া ছেড়ে বিদায় নেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। 
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
যুবদল নেতা নয়ন / ‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগের ডাকা 'লক ডাউন' সফল হতে দেননি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সঙ্গে হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের বলেন, ‘বাড়াবাড়ি করবেন না।’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সন্ত্রাসীদের হুঁশিয়ার দিয়ে বলতে চাই-বাড়াবাড়ি করবেন না’
আরও পড়ুন
‘ভারত আওয়ামী দণ্ডপ্রাপ্ত অপরাধীদের বৈঠকের সুযোগ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’
মাশরাফি নিয়মিত টাকাপয়সা পাঠায় আ.লীগ-ছাত্রলীগ নেতাদেরকে: রাশেদ খাঁন
‘কেমোথেরাপিতেও কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ক্যানসার থেকে বাঁচানো যাবে না’
ফ্যাসিস্ট নেত্রী ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন