ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির

বাসস

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১১ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির : ছবি সংগৃহীত

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা হতে পারে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তাকে (শেখ হাসিনা) শুধু হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে দেশে ফিরিয়ে আনা যেতে পারে।

শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, শেখ হাসিনা কী চান এবং বাস্তবে কী ঘটতে পারে- এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে হবে।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পরিস্থিতি মোকাবিলায় সরকার আত্মবিশ্বাসী এবং এ বিষয়ে জনগণকে অবহিত রাখা হবে।

তিনি বলেন, আমরা সব সময় জনগণের পাশে দৃঢ়ভাবে রয়েছি। আমরা আত্মবিশ্বাসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছি এবং জনগণকে সঙ্গে নিয়েই কাজ করছি।

আওয়ামী লীগের সমর্থকরা জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বিক্ষিপ্ত হামলার সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন হুমায়ুন কবির। এসব হামলায় শেখ হাসিনার পৃষ্ঠপোষকতা রয়েছে অভিযোগ করে তিনি বলেন, তবে এসব হামলা জনগণকে ভীতসন্ত্রস্ত করতে ব্যর্থ হয়েছে।

ব্রিফিংয়ে কূটনীতিকরা কোনো বক্তব্য দিয়েছেন কি না, জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এটি নিয়মিত কূটনৈতিক হালনাগাদ কার্যক্রমের অংশ। পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে এ ধরনের বহু আলোচনা করেছে।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিতরণ করা এক নোটে জানানো হয়, ব্রিফিংয়ে অংশ নিতে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছিল।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশের সিটে বসিয়ে নিজে সামরিক গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান 
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিয়েতনামকে বাংলাদেশি পণ্য আমদানি ও এ দেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান 
খামারে হরিণ পালন ও বিক্রি নিয়ন্ত্রণে আসছে নতুন আইন
খামারে হরিণ পালন করে বাণিজ্যিকভাবে বিক্রির সুযোগ তৈরি করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে মৎস্য ও প্রাণিসম্পদ এবং বন ও বন্যপ্রাণী ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা করে প্রয়োজনীয় আইন তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
খামারে হরিণ পালন ও বিক্রি নিয়ন্ত্রণে আসছে নতুন আইন
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
রাজধানীর গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে ৩ হাজার আধুনিক বৈদ্যুতিক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টের (বিসিএপি) আওতায় গণপরিবহন সংস্কার এবং ‘গ্রস-কস্ট’ মডেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, প্রাথমিক পর্যায়ে সরকারি উদ্যোগে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মাধ্যমে বৈদ্যুতিক বাস চালুর কার্যক্রম শুরু হবে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও নতুন ব্যবস্থার আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। এসব বাস হবে যাত্রীবান্ধব, নিরাপদ, সাশ্রয়ী ও আরামদায়ক। মন্ত্রী বলেন, গতানুগতিক ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ না থেকে গণপরিবহনে কাঠামোগত পরিবর্তন আনতে হবে। পুরো ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনতে দুই থেকে তিন বছর সময় লাগতে পারে। এ ক্ষেত্রে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে রয়েছে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রচলিত রুট পারমিট পদ্ধতির পরিবর্তে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাস অপারেটর ও যানবাহন সরবরাহকারী প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তির ভিত্তিতে বাস পরিচালিত হবে। ‘গ্রস-কস্ট’ মডেলে যাত্রীদের কাছ থেকে আদায় করা ভাড়ার অর্থ কর্তৃপক্ষের মাধ্যমে সংগ্রহ করা হবে। অন্যদিকে, নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বাস পরিচালনার বিপরীতে অপারেটরদের প্রতি কিলোমিটারে নির্দিষ্ট হারে অর্থ পরিশোধ করা হবে। এর মাধ্যমে গণপরিবহনে সেবার মান, পরিচালনাগত শৃঙ্খলা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. হাবিবুর রশিদ হাবিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. জিয়াউল হক এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যাঁ পেসমে। এ ছাড়া বিশ্বব্যাংকের প্রতিনিধিদল ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন। আরটিভি/এসআর
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস
আরও পড়ুন
যাব না বলে যে চলে যায়, আসি আসি বলে সে কখনও আসবে না: হাসনাত
শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’ করে ফাঁসির মঞ্চে নিয়ে যাব: হাসনাত
‘ভাগ্যিস হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব চাননি’
‘জয় বাংলা’ শুনলেই মনে হয় কেউ দৌড় দিচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী