ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম
বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তারা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।

রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। এ সময় আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি তার রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হৃদ্যতার কথা স্মরণ করেন।

জুলাই গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে।

একইসঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আইনজীবীরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাই পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।

হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে। কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা
মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) সঙ্গে বাংলাদেশ হাইওয়ে পুলিশ এ সমঝোতা স্মারক করে।
প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার ৩ সেনা কর্মকর্তা
মেজর জেনারেল পদমর্যাদার তিন সেনা কর্মকর্তাকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার করেছে সরকার। তাদের সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
রাষ্ট্রদূত পদ থেকে প্রত্যাহার ৩ সেনা কর্মকর্তা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। 
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
মজুরি বোর্ডের দীর্ঘ ১২ ঘণ্টার ম্যারাথন বৈঠক শেষে পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে (গ্রেড-৪) ১৭,০০০ টাকা মজুরি নির্ধারণ করা হয়েছে। যা ২০২৩ সালে নির্ধারিত ১২,৫০০ টাকার তুলনায় ৪,৫০০ টাকা বা ৩৬ শতাংশ বেশি। আর গ্রেড-১ এ ৪৩ শতাংশ মজুরি বাড়ানো হয়েছে। সংশোধিত শ্রম আইন অনুযায়ী, পূর্বে ৫ বছর পরপর মজুরি কাঠামো পর্যালোচনা করা হলেও এবার মাত্র ৩ বছরের ব্যবধানে নতুন এই বেতন কাঠামো ঘোষণা করা হলো। আগামী ১ ডিসেম্বর থেকে এই নতুন কাঠামো কার্যকর হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে বৈঠক শেষে দিবাগত রাত সাড়ে ৩টায় প্রেস ব্রিফিং এ ঘোষণা দেন মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। নতুন কাঠামো অনুযায়ী, ৪র্থ গ্রেডের শ্রমিকের (হেলপার, থ্রেড কাটার, লাইন অ্যাসিসটেন্ট) বেতন নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা। ৩য় গ্রেডের (জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান, সুইং সহকারী) ১৯ হাজার ২০০ টাকা, দ্বিতীয় গ্রেডের (সেলাই, কাটিং, ফিনিশিং, কোয়ালিটি কন্ট্রোল অপারেটর; সিনিয়র হেলপার (বিশেষায়িত কাজের), সিনিয়র কলার জয়েন্টার, সিনিয়র কাফ মেকার) ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের (সেলাই, কাটিং, আয়রনিং, ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর; প্যাটার্ন মেকার; স্যাম্পল মেকার; স্ক্রিন প্রিন্টার; সিনিয়র ডাইং অপারেটর) শ্রমিকের মজুরি ২১ হাজার ৫০০ টাকা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক কোন গ্রেডে কত শতাংশ বেতন বাড়ানো হয়েছে গ্রেড নতুন ন্যূনতম মজুরি  ৩ বছরে বৃদ্ধির হার গ্রেড-১ ২১,৫০০ টাকা ৪৩% গ্রেড-২ ২০,০০০ টাকা ৪০.১১% গ্রেড-৩ ১৯,২০০ টাকা ৪০.২২% গ্রেড-৪ ১৭,০০০ টাকা ৩৬% আরটিভি/এসআর
তিন বছরে ৪৩ শতাংশ বেতন বাড়ল পোশাক শ্রমিকদের
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আরও পড়ুন
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বৃদ্ধির জন্য ভিয়েতনামের প্রতি রাষ্ট্রপতির আহ্বান 
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির