ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

বইমেলায় কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাসের ১১ বই

আরটিভি অনলাইন রিপোর্ট

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:০৮ এএম

ভৌতিক ও রম্য লেখায় ইতোমধ্যে একটি নিজস্ব ধারা তৈরি করেছেন কথাসাহিত্যিক অরুণ কুমার বিশ্বাস। মূলত ডিটেকটিভ ও অ্যাডভেঞ্চার লিখে অভ্যস্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যে পড়েছেন। সেই সুবাদে আর্থার কোনান ডয়েল, এলান পো, আগাথা ক্রিস্টি কিংবা সিডনি শেলডনের লেখা অংসখ্য বই তিনি পড়েছেন। লেখালেখির শুরুটা পদ্য দিয়ে হলেও এখন তিনি গদ্য লিখছেন। যেন মনে মনে বলছেন, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। তার গোয়েন্দা চরিত্র অলোকেশ রয় একের পর এক রহস্য উদঘাটন করে চলেছে। তার উল্লেখযোগ্য গোয়েন্দা উপন্যাস জলপিপি, অমীমাংসিত খুন, কফিমেকার, অথই আঁধার, আলিম বেগের খুলি। আরও দুটো গোয়েন্দা চরিত্র আছে তার- কিশোরদের জন্য ডিটেকটিভ রোহান আর একেবারে ছোট্ট যারা তাদের জন্য গোয়েন্দা গুবলু। তিনি রহস্য পত্রিকার নিয়মিত লেখক।

এছাড়াও তিনি জাতীয় বিভিন্ন দৈনিকে নিয়মিত কলাম ও রম্য লিখে নিজের একটি পাঠকশ্রেণি তৈরি করেছেন। শতাধিক বইয়ের লেখক অরুণ কুমার বিশ্বাসের এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে ১১টি বই। আরও দুটি বই প্রকাশের অপেক্ষায় রয়েছে।

আলিম বেগের খুলি

অন্যপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে তার গোয়েন্দা উপন্যাস ‘আলিম বেগের খুলি’। বইটির প্রচ্ছদ এঁকেছেন মোস্তাফিজ কারিগর। মূল্য ৩০০ টাকা।

প্রায় দুশ বছর আগেকার এক বাঙালি সৈনিক আলিম বেগের মাথার খুলি নিয়ে রীতিমতো রশি টানাটানি শুরু করেন দুঁদে গোয়েন্দা অলোকেশ রয় আর কুইন মেরি ইউনিভার্সিটির বর্ষীয়ান প্রফেসর কিম ওয়াগনার। খুলির ভেতরে পাওয়া চিরকুটের বয়ান ধরে তদন্ত শুরু করেন ডিটেকটিভ রয়। সাথে যুক্ত হন স্কটল্যান্ড ইয়ার্ডের অসম সাহসী সার্জেন্ট বিল নিক্সন। কিন্তু তারপর..! আলিম বেগের খুলিকে ঘিরে ক্রমশ জমে ওঠে রহস্যের পাহাড়। সেই রহস্য ঘাঁটতে গিয়ে অলোকেশ খুঁজে পান এক ভয়ঙ্কর সত্য।

অথই আঁধার

অনিন্দ্যপ্রকাশ প্রকাশ করেছে ‘অথই আঁধার’। প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। মূল্য ২০০ টাকা।

গোয়েন্দা অলোকেশের গল্প এটি। কয়েকটি আখ্যান মিলে গড়ে উঠেছে গ্রন্থের শরীর। প্রতিটি গল্পে দেখা যায় সম্পর্কের টানাপোড়েন থেকে একরকম রহস্যময়তা এবং তারপর দেখা দেয় ক্রাইসিস। কিছু কিছু ক্ষেত্রে অঘটন ঘটে, তখন দৃশ্যে আবির্ভূত হন গোয়েন্দা অলোকেশ। তার বন্ধু ও প্রিয়তমা উর্বী এ কাজে তাকে সহযোগিতা করে। আরও যুক্ত হন ক্রাইম রিপোর্টার শুভজিত।

ওরা ডিটেকটিভ

পাঞ্জেরী পাবলিকেশন্স প্রকাশিত উপন্যাস ‘ওরা ডিটেকটিভ’। এ বইটির প্রচ্ছদশিল্পীও ধ্রুব এষ। মূল্য ২৩০ টাকা। হোটেল মায়া ইন্টারন্যাশনাল, কুয়ালালামপুর। ব্যস্ততম বুকিত বিনতাং এলাকায় বিলাসবহুল অভিজাত হোটেল মায়া’র সাতশ সতের নম্বর স্যুটে খুন হন ভারতীয় বিজনেস ম্যাগনেট রাকেশ প্যাটেল। দুঃখজনক হলেও সত্যি, রাকেশ মার্ডার কেসের প্রাইম সাসপেক্ট দুজন- বাংলাদেশের মেধাবী ছেলে দীপ্র ও কায়েস। অথচ তারা দাবি করছে এই কেসে ওদের কোনও দায় নেই। লাশের কাঁধে ও পিঠে টকটকে লিপস্টিকের দাগ যেনো শুকনো রক্ত। কে খুনি! কে বাঁচাবে দীপ্র ও কায়েসকে!

গোয়েন্দা রোহান

তাম্রলিপি প্রকাশন থেকে প্রকাশিত ‘গোয়েন্দা রোহান’-এর গল্প নটরডেম কলেজের ছাত্র রোহানকে নিয়ে। রোহানের ভাগনে সজল আর কাজল মিলে গড়ে ওঠে এক গোয়েন্দাবাহিনী। তারা একের পর এক জটিল সব রহস্য উদ্ধার করে রীতিমতো হিরো বনে যায়। ওরা ঢাকার মোহাম্মদপুরের জানপান গার্ডের সিটিতে থাকে। হঠাৎ একদিন সজলের এক বন্ধু উধাও হয়। সবাই মনে করে কিডন্যাপ। আসলেই কি তাই? কিন্তু তাহলে ওর আইপ্যাড কোথায় গেল! বা চার্জার! সেখানেই রোহান খুঁজে পায় রহস্যের ঝিলিক। আইপ্যাড আর চার্জারের সূত্র ধরে ওরা পৌঁছে যায় রহস্যের খুব কাছে। বইটির প্রচ্ছদশিল্পী নিয়াজ চৌধুরী তুলি। মূল্য ১৬০ টাকা।

লাল বিলুর কাণ্ডকীর্তি

লাল বিলুর কাণ্ডকীর্তি তিন বন্ধুকে ঘিরে। লালু বিলু পল্টন তিন বন্ধু। স্কুলে যাবার চেয়ে পালানোর দিকেই ওদের আগ্রহ বেশি। সেই সাথে সাগরেদ হিসেবে যোগ দেয় কাশীনাথ ওরফে কাশু। ওদের স্কুলের টিচার নিউটন দেশের ভালো দেখতে পারে না। সে মনে করে পাকিস্তান ফিরে গেলেই ভালো। লালু বিলু দেশকে ভালোবাসে। সুযোগ পেলেই নিউটন ওদের কান টেনে গাধার কানের মতো লম্বা করে দেয়। এরপর হঠাৎ একদিন চুরি যায় স্কুলের জাতীয় পতাকা উত্তোলনের দড়ি। নতুন দড়ি কেনা হয়। কিন্তু দড়ি আবার চুরি যায়, যেতেই থাকে। লালু বিলু চোর ধরার দায়িত্ব পায়। সাথে পল্টন আর কাশু। চোর ঠিক ধরা পড়ে একদিন। কিন্তু নিউটন! তার কী সাজা হবে এখন! বইটির প্রকাশক শুদ্ধপ্রকাশ। প্রচ্ছদ: রজত। মূল্য ১৫০ টাকা।

হানাবাড়ি খুনরহস্য

কথাপ্রকাশ থেকে প্রকাশিত ভৌতিক এ উপন্যাসটি রহস্যে ঘেরা। প্রচ্ছদশিল্পী ধ্রুব এষ। মূল্য ১২৫ টাকা।

প্রায় দুশ বছর পুরনো যোগিন্দরলালের কুঠিবাড়িতে সহসাই কী সব ভৌতিক আনাগোনা শুরু হয়। শোনা যায়, ডাফলিন নামের এক বিলিতি সাহেবকে নাচ দেখাতে এসে কুঠিতেই নাকি খুন হন এক নেটিভ নর্তকী। তারপর কেটে যায় আরও কত কাল! বারবার হাতবদল হয় যোগিন্দরলালের কুঠি। কিন্তু কেউ স্থায়ীভাবে থিতু হতে পারে না। গুগলের সূত্র ধরে একদিন সেই কুঠিবাড়িতে গিয়ে ঢোকে বনি ও তার বন্ধুরা। সেখানে গিয়ে ওদের অদ্ভুত সব অভিজ্ঞতা হয়। সহসাই হলঘরে চোখধাঁধানো আলো জ্বলে ওঠা, নাচঘরে মাঝরাতে বিকট আর্তনাদ, আরাম কেদারার অবিরাম দুলতে থাকা, চিতাবাঘের চিৎকার ওদের বিষম ভড়কে দেয়। বনির বড়বোন মলি সিদ্ধান্ত নেয়, ওরা সেখানে যাবে। কী রহস্য লুকিয়ে আছে তাকে সেটা জানতেই হবে। পুলিশের সোর্স মিশু ওদের সঙ্গে থাকবে বলে জানায়। কিন্তু তারপর?

কালোচিতার প্রেতাত্মা

কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে ‘কালোচিতার প্রেতাত্মা’। বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুব এষ। মূল্য ১২৫ টাকা।

জর্জ চাচার কাছে বেড়াতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়ে কাজল। চীন দেশের তিয়ানজিন শহর থেকে সহসাই কে বা কারা ওর চাচাকে অপহরণ করে নিয়ে যায়। চাচাকে খুঁজতে গিয়ে কাজলের সঙ্গে আলাপ হয় বাংলাদেশি ছেলে অর্জুনের। কদিন বাদে জর্জ চাচার চিঠি আসে যে সে ভালো আছে। তাকে কোনও এক গভীর অরণ্যে লুকিয়ে রেখেছে ওরা। যেখানে কিনা চেপাং মানে কালোচিতার প্রেত্মাতার ডাক শোনা যায়। অর্জুনের সহপাঠি ছি-মা ওয়্যাং ওরফে মাছি ওদের সাথে হাত মেলায়। দুর্ধর্ষ অভিযাত্রী মাছির নেতৃত্বে জর্জ চাচাকে খুঁজতে থাকে কাজল, অর্জুন আর ইন্ডিয়ান ক্যাবচালক পাঞ্চু।

ট্যাঙ্কিতে কালো ভূত

‘ট্যাঙ্কিতে কালো ভূত’ প্রকাশ করেছে অর্জন প্রকাশন। প্রচ্ছদ এঁকেছেন রজত। মূল্য ১৩০ টাকা। এটি নিপাট ভূতের বই। যারা ভূতে অবিশ্বাসী তাদের জন্য এই বই নয়, দূরে থাকুন। হরেকরকম ভূতের গল্প আছে এখানে। কেউ মাছ খায়, কেউ মুণ্ডু চিবায়, কেউ ঘাড় ভাঙে, আবার কোনও কোনও ভূত অমাবস্যায় নাচে। মোদ্দাকথা এই ভূতে ভয় না পেলে চলে! ছেলেবেলায় আমরা কতরকম ভূতের কথা শুনেছি! এবার সেসব ভূত বাসা বেঁধেছে বইয়ের পাতায়। রকমারি ভূতের কাজ-কারবার নিয়ে ‘ট্যাঙ্কিতে কালো ভূত’।

এছাড়া মূর্ধণ্য থেকে ‘তেল ও আঁতেল’, কারুবাক থেকে ‘ফাইটার বুড়ো’ এবং ঝিঙেফুল থেকে ‘শঙ্কুর বিজয় নিশান’ প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশিত হবে পাঠক সমাবেশ থেকে ‘নীল দুশমন’ও আগামী প্রকাশনী থেকে ‘মুক্তিযুদ্ধের গল্প’।

পি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাথরঘাটার ছয় যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বরগুনার পাথরঘাটার ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ মঙ্গলবার এ পরোয়ানার আদেশ দেন বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল। তবে, আসামিদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম, পরিচয় প্রকাশ করেননি রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। তিনি বলেন, পাথরঘাটার এই ছয় আসামির বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০১৭ সালের ৭ ডিসেম্বর তদন্ত শুরু হয়। তদন্ত এখনো চলছে। আসামিরা যাতে পালিয়ে যেতে না পারে সে জন্য তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হলে এ আদেশ আসে। তবে, তাদের গ্রেপ্তারের স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে না। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল। এমকে
পাথরঘাটার ছয় যুদ্ধাপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
নিউজিল্যান্ড দিয়ে শুরু হলো বর্ষবরণ উৎসব ২০২০
নিউজিল্যান্ড দিয়ে শুরু হলো নতুন বছর ২০২০। বাংলাদেশ সময় বিকেল ৫টায় নিউজিল্যান্ডে শুরু হয় নববর্ষের আয়োজন। নানা আতশবাজি ফোটানোর মধ্যদিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। এরপর একই উৎসব শুরু হয় অস্ট্রেলিয়াতে। ২০২০ সালের আগমনে সিডনি ঝলমলে হয়ে উঠে নানা রঙের আতশবাজিতে। অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলের মধ্যেও থেমে থাকেনি নতুন বছরকে বরণের  আনন্দ-উৎসব। এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টায় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের সামোয়া ও কিরিবাতিতে নববর্ষের শুরু হয়। বর্ষবরণ উৎসবে নিউজিল্যান্ডের অকল্যান্ডের স্কাই টাওয়ার থেকে জমকালো আতশবাজির প্রদর্শনী করা হয়। এছাড়া প্রথমবারের মতো এতে লেজার লাইট ও অ্যানিমেশনের প্রদর্শনী করা হয়। নববর্ষের এসব আতশবাজি উপভোগ করতে হাজার হাজার মানুষ অকল্যান্ডের ফেডারেল স্ট্রিটে জড়ো হয়। নববর্ষকে স্বাগত জানাতে অকল্যান্ডের সিলো পার্ক, বাসটন পয়েন্ট, মাউন্ট ইডেনসহ বিভিন্ন স্থানে বিচিত্র উৎসবের আয়োজন করেছেন নিউজিল্যান্ডবাসী। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অস্ট্রেলিয়াতে শুরু হয় বর্ষবরণ উৎসব। প্রতিবছরের মত এবছরও সিডনির অপেরা হাউজে আতশবাজির প্রদর্শনী করা হয়। সিডনি হারবারে আতশবাজির এ প্রদর্শনী দেখতে প্রায় ১০ লাখের মত দর্শনার্থী জড়ো হয়। এমকে
নিউজিল্যান্ড দিয়ে শুরু হলো বর্ষবরণ উৎসব ২০২০
দুই সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি’র নির্দেশনা
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে নির্দেশনা দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসির সিনিয়র সচিব মো: আলমগীর স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিনকে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়। চিঠিতে বলা হয়েছে, আগামী ৩০ জানুয়ারি ২০২০ তারিখে ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন করা প্রয়োজন। সিদ্ধান্তগুলো হলো- আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনের লক্ষ্যে অগ্রিম বাজেট প্রণয়ন; অবৈধ অনুপ্রবেশকারীদের নিয়ন্ত্রণ ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতকরণ; এবং নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ। নির্বাচন কমিশনের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়। ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি। এমকে
দুই সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে ইসি’র নির্দেশনা
সব ধর্মের গুরুর সহায়তায় জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করা হয়েছিল।কিন্তু সব ধর্মের গুরুরা এগিয়ে এসেছিল বলেই আমরা জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘নন্দিত স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ধর্মের গুরুরা এগিয়ে এসেছিলেন বলেই সব সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করতে পেরেছি। আর এ কারণেই আমরা জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি। এখনকার পুলিশের সঙ্গে ১০ বছর আগের পুলিশের তুলনা করলে হবে না। এখন পুলিশের দক্ষতা-অভিজ্ঞতা অনেক বেড়েছে। তারা যেকোনো বিষয় সামাল দিতে পারে। আসাদুজ্জামান খাঁন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন আজ বাস্তবায়ন হচ্ছে। তারই কন্যা শেখ হাসিনা সব নির্দেশনা দিচ্ছেন । তিনি একের পর এক স্বপ্ন দেখছেন এবং বাস্তবায়ন করছেন। তিনি বলেন, একসময়  সন্ত্রাসী ধরা পড়ার পর অনেক নেতা বলতেন ‘ছেড়ে দাও’। একটি ভবনের নাম করে সন্ত্রাসীদের ছেড়ে দিতে বলা হতো। আর আমাদের প্রধানমন্ত্রী বলছেন, এখনো ধরছো না কেন? এ কারণে জলদস্যু, জঙ্গি, মাদক সবকিছুর নির্মূল করতে সক্ষম হয়েছেন। এমকে
সব ধর্মের গুরুর সহায়তায় জঙ্গিবাদ দমনে সক্ষম হয়েছি: স্বরাষ্ট্রমন্ত্রী
আফগানিস্তানে বায়ুদূষণে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮,৮০০
আফগানিস্তানের রাজধানী কাবুলে বিপজ্জনক মাত্রার বায়ু দূষণের কারণে শ্বাস-প্রশ্বাসের সংক্রমণে আক্রান্ত হয়ে গত সপ্তাহে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির গণস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানায় কাতারের শীর্ষস্থানীয় গণমাধ্যম আল জাজিরা। মন্ত্রণালয়টির উপমন্ত্রী ফিদা মোহাম্মদ পাইকান সোমবার সাংবাদিকদের বলেন, এই সপ্তাহে ফুসফুসের সমস্যাসহ বায়ুদূষণ জনিত রোগে আক্রান্ত হয়ে আট হাজার ৮০০ এর বেশি রোগী হাসপাতালে ভর্তি হন। আফগানিস্তানের ন্যাশনাল এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সির নারী মুখপাত্র লেইলা সামানি এদিন ডিপিএ নিউজ এজেন্সিকে বলেন, কাবুলের এই বায়ু দূষণের জন্য দায়ী স্থানীয় ব্যবসায়ীরা। আফগান প্রেসিডেন্ট তাদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এই মিউনিসিপালিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল  এজেন্সি রোববার সন্ধ্যায় জানায়, তিনটি ওয়েডিং হল ও দুটি প্রোপার্টি ম্যানেজমেন্ট অফিস বন্ধ করে দেয়া হয়েছে। সামানি জানান, স্থানীয়দের  প্রতি আবাসস্থল গরম রাখার জন্য কয়লা, টায়ার ও প্লাস্টিক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। স্থানীয়রা জানান, বায়ুদূষণের প্রাথমিক কারণ হলো দারিদ্র্য ও বিদ্যুতের অভাব। সস্তায় গ্যাস ও বিদ্যুৎ পাওয়া না গেলে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কে/সি
আফগানিস্তানে বায়ুদূষণে ১৭ জনের মৃত্যু, হাসপাতালে ৮,৮০০
আরও পড়ুন
জ্ঞানের আলো পাঠাগার সম্মাননা পেলেন অরুণ কুমার বিশ্বাস
কলকাতায় ১০ দিনব্যাপী ৯ম বাংলাদেশ বইমেলার উদ্বোধন
প্রত্যন্ত গাঁয়ে ‘শাপলা ফুলে সূর্যোদয়’ ও শারদীয় বইমেলা
নিউ ইয়র্কে বঙ্গবন্ধু বইমেলার বর্ণাঢ্য উদ্বোধন