
যখন দেশের বাইরে আমাদের টেলিভিশন প্রচার করছি, তখন ক্লিনফিড (বিজ্ঞাপন ছাড়া প্রোগ্রাম) ছাড়া আমরা একটি সেকেন্ডও প্রচার করতে পারি না। আমরা বিশাল একটি অসম প্রতিযোগিতার মধ্যে চলছি। আমাদের টিভি চ্যানেলগুলো আজ সিক (অসুস্থ) হয়ে যাচ্ছে। বললেন শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান।
তিনি বলেন, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় খবর এসেছে- বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারে প্রায় ১০ হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যাচ্ছে। এই টাকাগুলো কিন্তু আমাদের- টেলিভিশন চ্যানেলের।
সৈয়দ আশিক রহমান বলেন গত দেড় দশক আমরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিলাম। অবশেষে সেটা কার্যকর হতে চলেছে। এজন্য তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
তিনি বলেন, উনি (তথ্যমন্ত্রী) ব্যবস্থা নিয়েছেন, আইনের প্রয়োগ করতে বলেছেন। উনি চিঠি দিয়েছেন। এটি প্রশংসনীয় এবং আমরা আশা করি কার্যকর হবে।
ডাউনলিংক করে সম্প্রচারিত বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে ২০০৬ সালে ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইন’ করে সরকার।
নিষিদ্ধ হওয়ার পরও ১৩ বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো অর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিলো মোটা অংকের অর্থ।
টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন।
শুরুতে তথ্য মন্ত্রণালয় দুইটি পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়।
এরপরই জাদু ভিশন লিমিটেড দেশে ভারতীয় জি নেটওয়ার্কের সব চ্যানেল সাময়িক বন্ধ রাখে।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এ ব্যাপারে বলেন, আইন মোতাবেক শুধু নোটিশ দিয়েছি। আমরা কোনও চ্যানেল বন্ধ করার নির্দেশ দিইনি।
বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরির কোনও সুযোগ নেই বলে জানান বেসরকারি টেলিভিশন সংশ্লিষ্টরা।
আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বলেন,
এস/জেএইচ




