
রাজধানীতে আগামীকাল মঙ্গলবার মানববন্ধন করার ঘোষণা দিয়ে সড়ক অবরোধ তুলে নিয়েছে রিকশা চালকরা। প্রধান সড়কে রিকশা চলাচলের দাবিতে আগামীকাল কুড়িল থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন তারা।
এর আগে সকাল থেকে মুগদা, মানিকনগর, মান্ডাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকার সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন রিকশাচালকরা। মূল সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে আন্দোলনে নামেন তারা। চালকদের সাথে রিকশা মালিকরাও যোগ দেন। তাদের দাবি, মূল সড়কে রিকশা চলাচল বন্ধ হলে তাদের আয় কমে যাবে। এতে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়বেন তারা।
পি




