
নড়াইলের লোহাগড়া উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পক্ষ থেকে এই প্রতিবাদের আয়োজন করা হয়।
নড়াইল চৌরাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন মুক্তিযোদ্ধারা।
এ সময় মুক্তিযোদ্ধারা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের অপসারণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
ঘণ্টাব্যাপী মনববন্ধনে বক্তারা বলেন, অর্থের বিনিময়ে যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র এবং যাচাই-বাছাই কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সদস্য মাহফুজুর রহমান লুলু, প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম বাদ দিয়েছেন। অবৈধ লেনদেনের মাধ্যমে তৈরি করা ভুয়া মুক্তিযোদ্ধা তালিকা করেছেন। তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।
জেবি/পি




