আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দ্বিতীয় দিনের মতো সকাল থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। আজ মঙ্গলবার দেয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট। এজন্যে অনেক যাত্রীকে গতকাল থেকে অপেক্ষা করতে দেখা গেছে।
আগাম এই টিকিট বিক্রি চলবে আগামী ২ আগস্ট পর্যন্ত। ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে।
যাত্রীদের সুবিধার্থে এবারও পাঁচটি স্থান থেকে রেলের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে। একজন যাত্রী চারটির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না এবং ঈদে অগ্রিম বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকিট সংগ্রহ করতে হবে।
ট্রেনের টিকিট বিক্রির শুরুর আগেই সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনের টিকিট কাউন্টারে ভিড় করতে শুরু করেছে যাত্রীরা। এসময় তারা জানান, পূর্বের টিকিট কাটার অভিজ্ঞতার কথা।
আজ মোট ২৮ হাজার ৮০০ টিকিট দেয়া হবে।টিকিট প্রত্যাশীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন। তবে দীর্ঘসূত্রতার কারণে টিকিট পেতে কিছুটা বিলম্ব হচ্ছে। অ্যাপস এর মাধ্যমে টিকিট নিতে আজও সমস্যায় পড়েছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে, অনেক মানুষ একসঙ্গে অ্যাপসে ঢোকার কারণে দ্রুত টিকিট শেষ হয়ে যাচ্ছে।
অপরদিকে মঙ্গলবার সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে আসে দুদকের একটি দল। কমলাপুর রেলস্টেশনে সার্ভার রুম পরিদর্শন করেন তারা।
আরও পড়ুন
পি




