আগামী ১ অক্টোবরের মধ্যে দেশে সব বেসরকারি টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।
আজ দুপুরে প্রতিষ্ঠানের কার্যালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে দ্রুত বঙ্গবন্ধু স্যাটেলাইটের মধ্যমে সম্প্রচারে আসতে পারস্পারিক সহযোগিতারও তাগিদ দেন তিনি।
বৈঠকে অন্যান্যদের মধ্যে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু উপস্থিত ছিলেন।
এমকে




