বান্দরবানে যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীমের অবৈধ টাকার বিনিয়োগে নির্মাণ হচ্ছে বিলাসবহুল সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা। স্থানীয়দের অভিযোগ রির্সোটের নামে জমি দখল ঝিড়ি ঝর্ণা দখল ও চলাচলের পথ দখল করেছে প্রতিষ্ঠানটি।
বান্দরবান রুমা -থানছি সড়কের ৫ কিলোমিটার এলাকা জুড়ে মিলনছড়ি । নির্জন আর গহীন এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে ২০১৫ সাল থেকে জমি কিনে বিলাসবহুল সিলভান ওয়াই রিসোর্ট অ্যান্ড স্পা নামে একটি রিসোর্টের কাজ চলছে। মলনছড়ি মারমা সাইঙ্গা পাড়ার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠির সম্প্রদায়ের কাছ থেকে বিভিন্ন সময়ে দলিল করে রিসোর্টের স্বত্বাধিকারীদের নামে এই পর্যন্ত প্রায় কেনা হয়েছে ৫০ একরের মত পাহাড়ী জমি। কিন্তু এরপর থেকেই জমি দখল, ঝিড়ি ঝর্ণা দখল ও চলাচলের পথ দখলের অভিযোগ উঠে আসে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।।
যদিও রিসোর্ট কর্তৃপক্ষ বলছেন পাহাড়ের জায়গা দখলের অভিযোগ ভিত্তিহীন। বিষয়টি নিয়ে তদন্তের দাবি জানিয়েছে পার্বত্য জেলা পরিষদ। বিপুল পরিমাণ নগদ অর্থ, মাদক ও অস্ত্রসহ গেল ২০ সেপ্টেম্বর যুবলীগ নেতা জি কে শামীমকে আটক করে র্যাব।
এমকে




