বান্দরবানে গত আট বছরে পাহাড় ধসে মারা গেছে ৯৬ জন। তারপরও টনক নড়ছে না পাহাড়ে বসবাসকারীদের। জীবনের ঝুঁকি নিয়ে, প্রশাসনের নিষেধাজ্ঞা না মেনে, বান্দরবানের সাতটি উপজেলায় পাহাড় কেটে বসবাস করছে অন্তত ত্রিশ হাজার মানুষ।
অতিবৃষ্টি, অপরিকল্পিত বৃক্ষ নিধন ও পাহাড় কাটার ফলে বাড়ছে পাহাড় ধসের মর্মান্তিক দুর্ঘটনা। তারপরও বন্ধ করা যাচ্ছে না, অবৈধ বসতি স্থাপন।
এমকে




