
নুসরাত হত্যার ঘটনায় আজ ১৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশীদ এই রায় ঘোষণা করেন।
নুসরাত হত্যার তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গেল ২৮ মে পিবিআই’র পক্ষ থেকে সচিত্র ঘটনাপ্রবাহের মাধ্যমে নুসরাত হত্যাকাণ্ড তুলে ধরা হয়।














