
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ভালোবাসা ও বক্তব্যের দিন শেষ, এখন শুধু জরিমানা। রাস্তায় ব্যবসা করলেই জরিমানা। পরিবেশের ক্ষতি করে এমন কোনও ব্যবসা রাজধানীতে করতে দেয়া হবে না। ব্যবসা করতে হলে পরিবেশকে বাঁচিয়ে রেখে ব্যবসা করতে হবে।
আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘অনিয়ন্ত্রিত দূষণে ঢাকা: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, ঢাকা শহরের পরিবেশ আজ হুমকির মুখে। রাস্তায় যারা খোয়া-বালি রেখে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, ঢাকা পরিকল্পনার মধ্যে অনেক কিছু আছে তবে বাস্তবায়ন নেই। মেয়রকে নিজের ক্ষমতা ব্যবহার করে দূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এসএস




