
দেশের বর্তমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে মঙ্গলবার থেকে লোকাল ও মেইল ট্রেন বন্ধ রয়েছে। আগামী ২৬ মার্চ থেকে থেকে বন্ধ হতে পারে সবগুলো আন্তঃনগর ট্রেন। বললেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামান।
আজ মঙ্গলবার ( ২৪ মার্চ) সকালে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন।
রেলওয়ে মহাপরিচালক বলেন, মানুষ এখন আন্তঃনগর ট্রেনে বাড়ি ফিরছেন। এ কারণে স্টেশনে এবং ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে মেইল ও লোকাল ট্রেন বন্ধ করা হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করার সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, ২৬ মার্চের কোনও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে না। করোনা পরিস্থিতির জন্য এর আগে ট্রেনের অগ্রিম টিকিট ১০ দিনের পরিবর্তে ৫ দিন করা হয়েছে। বন্ধ রয়েছে ঢাকা কলকাতার মধ্যে চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেন।
এমকে




