
করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশকে লাল (রেড), হলুদ (ইয়োলো) ও সবুজ (গ্রিন) জোনে ভাগ করা হয়েছে। এর মধ্যে রেড ও ইয়োলো জোনে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
সোমবার (১৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, লাল ও হলুদ জোনে অবস্থিত সামরিক ও বেসামরিক সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি দফতরগুলো এবং লাল ও হলুদ অঞ্চলে বসবাসকারী বর্ণিত দফতরের কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এসজে




