
ভাষা সৈনিক, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানীর মৃত্যুতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক শোকবার্তায় মেয়র বলেন, কামাল লোহানীর মৃত্যুতে জাতি এক মেধাবী সন্তানকে হারালো।
ব্যারিস্টার তাপস মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী মারা গেছেন। রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ জুন) সকালে ১০টায় তার মৃত্যু হয়।
এসজে




