
ব্রিটেনের পর এবার ইতালিতেও দুইজনের শরীরে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন বা ধরন পাওয়া গেছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। তারা বলছে, কয়েক দিন আগেই ব্রিটেন থেকে এক আক্রান্ত ও তার সঙ্গী ইতালিতে ফেরেন। বিমানে প্রথমে তারা রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন। আপাতত তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাসের এই নতুন স্ট্রেইন প্রথম ব্রিটেনে পাওয়া যায়। এই স্ট্রেইন আগের তুলনায় দ্রুতগতিতে ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ব্রিটেন। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে লকডাউন ঘোষণা করেছে ব্রিটিশ সরকার। নতুন এই স্ট্রেইনকে নিয়ে পুরো ইউরোপে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইতোমধ্যেই ইউরোপের অন্তত ১০টি দেশ ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। ব্রিটেনে নতুন স্ট্রেইনের খবর পাওয়ার পরই সৌদি আরবও রোববার থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেয়। গত সেপ্টম্বরে দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে করোনার এই নতুন স্ট্রেইন পাওয়া যায়। সেখান থেকে খুব দ্রুত গতিতে ছড়াতে থাকে এই স্ট্রেইন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, করোনার এই নতুন স্ট্রেইন আগের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রমণ ছড়াতে পারে। যা খুব মারাত্মক পর্যায়ে পৌঁছাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। বিজ্ঞানীরা বলছেন, করোনার এই মিউটেশন আশ্চর্যজনক নয়। কেননা যখন করোনা খুঁজে পাওয়া গেলো তখনই দেখা গেছে যে হাজারেরও বেশি বার মিউটেশন করতে পারে ভাইরাসটি।
এ




