ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

বজ্রসহ বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে মানুষ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ মার্চ ২০২১, ০৫:২৪ পিএম
বজ্রসহ বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে মানুষ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ মার্চ) বিকেলে এ তথ্য জানা গেছে।

ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় দমকা অথবা ঝড়োহাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আরও পড়ুন...
ফেসবুকে অ্যামাজন বন বিক্রির বিষয়ে তদন্তের নির্দেশ আদালতের

এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাগরে লঘুচাপ, চার বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরাংশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এজন্যে তিন বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। বৃষ্টি ও আকাশে মেঘের কারণে তাপমাত্রা বেড়েছে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের দু’এক জায়গায় হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।  আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। তবে নদীবন্দরকে কোন সতর্ক সংকেত দেখাতে হবে না। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোঃ বজলুর রশিদ আরটিভি নিউজকে জানান, আকাশে মেঘের কারণে তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজধানীতে তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস ও তেঁতুলিয়ার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। আজ রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যেই দুই-এক জায়গায় সামান্য বৃষ্টি হয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  পি  
সাগরে লঘুচাপ, চার বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির আভাস
আগামী সপ্তাহে নামতে পারে তীব্র শীত 
উত্তরাঞ্চল ছাড়া দেশের কোথাও তেমন শীত নেই। আগামী দু-একদিনে শীত নামার সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহে অর্থাৎ নতুন বছরের প্রথম সপ্তাহে নামতে পারে তীব্র শীত। এ ছাড়া রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা।  আবহাওয়া অধিদপ্তর জানায়, শীত কম থাকলেও দেশে সন্ধ্যা থেকে পরের দিন ভোর পর্যন্ত কুয়াশা থাকছে। এ ছাড়া আকাশে রয়েছে মেঘের আনাগোনা। এ কারণেই শীত কমেছে। আর দু-তিন দিন উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যত্র তেমন শীত থাকবে না।  আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, বুধবার থেকে দেশের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ক্রমশ তাপমাত্রা কমতে থাকবে। ১-৩ জানুয়ারি উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।  এনএইচ/টিআই
আগামী সপ্তাহে নামতে পারে তীব্র শীত 
শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস 
আজ শনিবার (২৫ ডিসেম্বর), ১০ পৌষ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আপাতত শীত আর বাড়ছে না বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমকে বলেন, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তিনি বলেন, আগামী তিনদিন আবহাওয়া মোটামুটি এ রকমই থাকতে পারে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এসএস/টিআই
শীত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস 
দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ
এতদিনে আসি আসি করেও শীত আসেনি। কিন্তু গতকাল রোববার রাত থেকে দেশের তিন বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকায়ও এসেছে পুরোপুরি শীতের আমেজ।  আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রাজশাহী, রংপুর ও  খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রোববারের চেয়ে আজ সারাদেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যে তিন বিভাগে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে।  আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাজধানীর তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গায়। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।  আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। পি  
দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ
আগামী সপ্তাহে হতে পারে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
দেশের সব অঞ্চলের তাপমাত্রাই ৪ থেকে ৮ ডিগ্রি কমে এসেছে। ইতোমধ্যে আগামী সপ্তাহে একটি মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রিতেও নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস গণমাধ্যমকে বলেন, তাপমাত্রা কমতে শুরু করেছে।  আগামী কয়েক দিন তাপমাত্রা এমন অবস্থায়ই থাকতে পারে। এর মধ্যে আগামী সপ্তাহে আমরা একটি শৈত্যপ্রবাহ হতে পারে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়, ডিসেম্বর মাসে দেশের দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে স্বাভাবিক অপেক্ষা বেশি এবং অবশিষ্টাংশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ১টি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে আসার সম্ভাবনা কম। ডিসেম্বর মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে থাকবে। তবে এ মাসে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। এ ছাড়া ডিসেম্বর মাসের শেষার্ধে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু অর্থাৎ ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস অথবা মাঝারি অর্থাৎ ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এই মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা বা মাঝারি কুয়াশা পড়তে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে সারাদেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসএস/এসকে
আগামী সপ্তাহে হতে পারে শৈত্যপ্রবাহ, ৬ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা
আরও পড়ুন
অবশেষে বিয়েতে রাজি মিমি
‘দাগ থেকে যায়’
বিলাসবহুল তিন লঞ্চকে জরিমানা
কুয়েট শিক্ষকের মৃত্যুতে ৪৪ ছাত্রকে শোকজ