
পৃথিবীকে বাসযোগ্য করতে সুষ্ঠু ও টেকসই পরিকল্পনার বিকল্প নেই। এমনটা জানিয়ে পরিবেশ ও জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, এজন্য সবার আগে প্রয়োজন সবার সমন্বিত উদ্যোগ।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি মিলনায়তনে ছওয়াবের উদ্যোগে আয়োজিত ‘স্ট্যাটাস ও ক্লাইমেট চেইঞ্জ ইন বাংলাদেশ: এ হলিস্টিক ফ্রেমওয়ার্ক ফর এডাপটেশন প্ল্যানিং’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভুমিকম্প নতুন করে ভাবিয়ে তুলছে। যেকোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় টেকসই প্রস্তুতি প্রয়োজন। প্রাকৃতিক এসব দুর্যোগ থেকে বাঁচতে যেমন সচেতন থাকতে হবে। তেমনি টেকসই অবকাঠামো নির্মানে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।
বৈঠকে পরিবেশ রক্ষায় সরাকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সমন্বিতভাবে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের দায় কম হলেও এর ক্ষতি থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। এজন্য সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।
গোলটেবিল বৈঠকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আব্দুর রব, ছওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, ডিরেক্টর মোহাম্মদ আফতাবুজ্জামান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলীসহ অনকেই উপস্থিত ছিলেন।
আরটিভি/আরএ




