ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

গাছের পাতায় মিলল শহর গড়ার গাণিতিক রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি

প্রকাশ : ০২ জুলাই ২০২৬, ০৮:৫০ এএম
গাছের পাতায় মিলল শহর গড়ার গাণিতিক রহস্য । ছবি: সংগৃহীত

বাড়ির টবে রাখা ছোট্ট একটি গাছের পাতায় মিলেছে এমন এক গাণিতিক নকশা, যা শহরের রাস্তা, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনার পরিকল্পনায় ব্যবহার করা হয়। সম্প্রতি বিজ্ঞানীদের এক গবেষণায় উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য।

গবেষণায় দেখা গেছে, চাইনিজ মানি প্ল্যান্টের পাতার প্রধান শিরাগুলো ভোরোনয় ডায়াগ্রাম নামে পরিচিত একটি গাণিতিক বিন্যাসের মতো। এই গাণিতিক পদ্ধতি ব্যবহার করে কোনো এলাকার বিভিন্ন স্থাপনা এমনভাবে পরিকল্পনা করা হয়, যাতে মানুষ সবচেয়ে কাছের সেবা সহজে পেতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে ন্যাচার কমিউনিকেশনস সাময়িকীতে।

আরও পড়ুন

গবেষকদের একজন এলাইজা ব্লুম প্রথম এই মিলটি লক্ষ্য করেন। নিজের বোনের চাইনিজ মানি প্ল্যান্টের পাতার শিরা দেখে তার মনে হয়, এটি ভোরোনয় ডায়াগ্রামের মতো দেখতে। পরে তিনি বিষয়টি তার তত্ত্বাবধায়ক কম্পিউটার বিজ্ঞানী সাকেত নাভলাখাকে জানান। এরপর শুরু হয় বিস্তারিত গবেষণা।

2
চাইনিজ মানি প্ল্যান্ট, যা কয়েন প্ল্যান্ট বা প্যানকেক প্ল্যান্ট নামেও পরিচিত

গবেষণায় দেখা যায়, পাতার ক্ষুদ্র ছিদ্র থেকে উদ্ভিদের একটি হরমোন চারদিকে ছড়িয়ে পড়ে। বিভিন্ন দিক থেকে আসা এই প্রবাহ এক জায়গায় মিলিত হয়ে সীমারেখা তৈরি করে। সময়ের সঙ্গে সেই সীমারেখাই পাতার প্রধান শিরায় পরিণত হয়। অর্থাৎ, পাতা নিজেই এক ধরনের গাণিতিক নকশা তৈরি করে।

1
বামে: একটি চাইনিজ মানি প্ল্যান্টের পাতা, যা এর ছিদ্রের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে বিভক্ত। ডানে: ভোরোনোই ডায়াগ্রামের উপর ভিত্তি করে কম্পিউটারে তৈরি একটি পাতা, যেখানে ছিদ্রগুলো ব্যবহার করে প্রধান শিরাগুলো চিহ্নিত করা হয়েছে। নাভলাখা ল্যাব / সিএসএইচএল

বিজ্ঞানীরা বলছেন, বহু বছর ধরে পাতার জালের মতো শিরা কীভাবে তৈরি হয়, তা নিয়ে গবেষণা চলছিল। এই গবেষণা সেই রহস্যের সম্ভাব্য বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছে। একই সঙ্গে এটি প্রথম গবেষণা, যেখানে শুধু এই গাণিতিক নকশার উপস্থিতিই নয়, এটি কীভাবে তৈরি হয় তাও ব্যাখ্যা করা হয়েছে।

গবেষকদের মতে, এই আবিষ্কার শুধু উদ্ভিদবিজ্ঞানের জন্য নয়, ভবিষ্যতে প্রকৌশল, নগর পরিকল্পনা এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Web-Image
চাইনিজ মানি প্ল্যান্ট

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানী লরেন স্যাক বলেন, পাতার শিরা নিয়ে গবেষণা আগেও সৌর প্যানেল, ইলেকট্রনিক সার্কিট এবং বিভিন্ন বিতরণব্যবস্থার উন্নত নকশা তৈরিতে সহায়তা করেছে। পাতার শিরা সম্পর্কে যত বেশি জানা যাবে, ভবিষ্যতের প্রযুক্তিও তত বেশি কার্যকর হবে।

দক্ষিণ চীনের ইউনান ও সিচুয়ান অঞ্চলের চাইনিজ মানি প্ল্যান্ট, যা কয়েন প্ল্যান্ট বা প্যানকেক প্ল্যান্ট নামেও পরিচিত, এখন বিশ্বের অনেক বাড়ির শোভা বাড়াচ্ছে। আর সেই পরিচিত গাছের পাতাই এবার বিজ্ঞানীদের সামনে তুলে ধরল প্রকৃতির লুকিয়ে থাকা এক বিস্ময়কর গাণিতিক রহস্য।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
সেপ্টেম্বরের চতুর্থ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে রিমেম্বার মি থার্সডে।
আজ ‘রিমেম্বার মি থার্সডে’, ঘরহীন প্রাণীদের পাশে দাঁড়ানোর দিন 
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
চলতি বছরের শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে রেকর্ড দাবদাহ, তীব্র খরা, দাবানল ও পানির সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী ছয় মাসে বিশ্ব জুড়ে অতিরিক্ত প্রায় সাড়ে ৪ লাখ মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাবের প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জানানো হয়েছে।
ছয় মাসে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস।
আজ বিশ্ব গন্ডার দিবস
আজ বিশ্ব বাঁশ দিবস
বাঁশের বহুমুখী ব্যবহার, পরিবেশগত গুরুত্ব ও অর্থনৈতিক সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস।
আজ বিশ্ব বাঁশ দিবস
আজ নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বায়ুর আন্তর্জাতিক দিবস 
বায়ুদূষণ রোধ এবং নির্মল বাতাসের গুরুত্ব সম্পর্কে বিশ্বজুড়ে সচেতনতা বাড়াতে আজ ৭ সেপ্টেম্বর পালিত হচ্ছে আন্তর্জাতিক নীল আকাশ দিবস।
আজ নীল আকাশের জন্য পরিচ্ছন্ন বায়ুর আন্তর্জাতিক দিবস 
আরও পড়ুন
যে ভুলে অজান্তেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
বিপন্ন কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বার্ড অব দ্য ইয়ার
পাঁচ বছর ধরে গোয়ালঘরেই চলছে ১৭০ শিক্ষার্থীর খাওয়া-দাওয়া ও পড়ালেখা
কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক