
চলতি বছরের (২০২১) এইচএসসি ও সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর পরীক্ষা শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।
এবার পরীক্ষায় অংশ নেবেন ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৭ লাখ ২৯ হাজার ৭৩৮ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৯ হাজার ৯৫২ জন।
এ বছর বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা এমসিকিউ ২৫টির মধ্যে ১২টির উত্তর দেবে। সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় আটটি প্রশ্নের মধ্যে দুটির উত্তর দিতে হবে। সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা ১৫ মিনিট।
পরীক্ষা শুরুর পূর্বে কক্ষ প্রত্যবেক্ষকগণ উচ্চস্বরে বিষয়টি পরীক্ষার্থীদের অবশ্যই অবহিত করবেন।
এ ছাড়া মানবিক ও ব্যবসায় শাখা পরীক্ষার্থীদের জন্য এমসিকিউ ৩০টির মধ্যে ১৫টির উত্তর দিতে হবে। এ জন্য সময় থাকবে ১৫ মিনিট। তত্ত্বীয় পরীক্ষায় ১১টি প্রশ্নের মধ্যে তিনটির উত্তর দিতে হবে। সময় ১ ঘণ্টা ১৫ মিনিট।
আরএ/টিআই




